শিরোনাম:
●   ইরানের সঙ্গে ৬ শর্তে আলোচনা বসতে রাজি যুক্তরাষ্ট্র ●   যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ●   ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত ●   তেহরানের পাশে ‘একনিষ্ঠ বন্ধু মস্কো: পুতিন ●   ৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলের যুদ্ধবিমান ভূপাতিত ●   লারিজানির খুনিদের চরম মূল্য দিতে হবে: ইরানের সর্বোচ্চ নেতা ●   ইরানকে নেতৃত্বশূন্য করতে চাই: যুক্তরাষ্ট্র ●   বাংলাদেশ-ভারত সম্পর্ক কি নতুন পথে? ●   উপকূলীয় অঞ্চলে ঝড়ে লন্ডভন্ড দুই শতাধিক ঘরবাড়ি ●   ইরানের সঙ্গে আমাদের যুদ্ধ নয়’: ট্রাম্পকে ইউরোপীয় নেতারা
ঢাকা, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২

BBC24 News
মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » জেলার খবর | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » তীব্র তাপপ্রবাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টি সিলেটে
প্রথম পাতা » জেলার খবর | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » তীব্র তাপপ্রবাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টি সিলেটে
৭৪৬ বার পঠিত
মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তীব্র তাপপ্রবাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টি সিলেটে

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিনিধি সিলেট: গত কয়েক দিনের টানা তাপপ্রবাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টি নেমেছে সিলেটে। সোমবার (১৭ এপ্রিল) রাত ৯টা থেকে কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, সিলেট সদর উপজেলা, জৈন্তাপুরসহ বিভিন্ন উপজেলায় বৃষ্টি শুরু হয়। সেই সঙ্গে রাত ১০টার দিকে পুরো সিলেটজুড়ে শীতল বাতাস বইতে শুরু করে। আকাশে বিজলি চমকাচ্ছে।

বিমানবন্দর এলাকার বাসিন্দা আলি হোসেন বলেন, ‘সোমবার রাত ৯টার দিকে কোম্পানীগঞ্জে বৃষ্টি শুরু হয়। ক্ষণে ক্ষণে বৃষ্টি বাড়তে থাকে। রাত ১০টার দিকে ঝড় ও শিল্পবৃষ্টি শুরু হয়, যা এখনও অব্যাহত আছে।’

বৃষ্টি শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন নগরের জিন্দাবাজার এলাকার বাসিন্দা জাকির হোসেন। তিনি বলেন, ‘গরমে জীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল। আজ বৃষ্টি শুরু হওয়ায় সবার মাঝে স্বস্তি নেমেছে।’

সিলেটের সব স্থানে আজ রাতে বৃষ্টি হবে বলে জানিয়েছেন সিলেট আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী। তিনি বলেন, ‘কোম্পানীগঞ্জসহ দু-একটি উপজেলায় বৃষ্টির খবর পেয়েছি। পুরো সিলেটে আজ রাতে বৃষ্টি হবে। এই আভাস আমরা আগেই দিয়েছিলাম।’

প্রসঙ্গত, সোমবার সকালে পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছিল, দেশের তিন বিভাগের দু-এক জায়গায় ঝড়-বৃষ্টি হতে পারে। বিভাগগুলো ছিল বরিশাল, চট্টগ্রাম ও সিলেট। এর মধ্যে সিলেটে বৃষ্টির খবর পাওয়া গেছে।



আর্কাইভ

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলের যুদ্ধবিমান ভূপাতিত
ইরানকে নেতৃত্বশূন্য করতে চাই: যুক্তরাষ্ট্র
বাংলাদেশ-ভারত সম্পর্ক কি নতুন পথে?
উপকূলীয় অঞ্চলে ঝড়ে লন্ডভন্ড দুই শতাধিক ঘরবাড়ি
ইরানের সঙ্গে আমাদের যুদ্ধ নয়’: ট্রাম্পকে ইউরোপীয় নেতারা
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
ইরানি ‘শাহেদ’কে টেক্কা দিতে মার্কিন ‘লুকাস’ ড্রোন, ট্রাম্পের
ইসরায়েলের বিভিন্ন শহরে ইরানের হামলা, বাহরাইনে বড় বিস্ফোরণ
ইরানকে গোপনে সাহায্য করছে চীন ও রাশিয়া