শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, শুক্রবার, ১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

BBC24 News
রবিবার, ১৪ মে ২০২৩
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » এক দশকের সর্বোচ্চ শক্তিশালী ঘূর্ণিঝড়,মিয়ানমারে ৩ জনের মৃত্যু
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » এক দশকের সর্বোচ্চ শক্তিশালী ঘূর্ণিঝড়,মিয়ানমারে ৩ জনের মৃত্যু
৬৫৪ বার পঠিত
রবিবার, ১৪ মে ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এক দশকের সর্বোচ্চ শক্তিশালী ঘূর্ণিঝড়,মিয়ানমারে ৩ জনের মৃত্যু

---বিবিসি২৪নিউজ,অনলাইন ডেস্ক: অতি শক্তিশালী রূপে ঘূর্ণিঝড় মোচা রোববার বাংলাদেশ সীমান্তের কাছে মিয়ানমারের উত্তর রাখাইন রাজ্যে আঘাত হেনেছে। এর ফলে প্রবল বৃষ্টিপাত এবং দমকা হাওয়ায় ভেঙে পড়েছে টেলিযোগাযোগ সেবা, উপড়ে পড়েছে বহু গাছ। সেই-সঙ্গে আকস্মিক বন্যাসহ বহু ক্ষয়ক্ষতি হয়েছে। মিয়ানমারের স্থানীয় সংবাদমাধ্যমগুলো এ খবর জানিয়েছে।

দ্য ইরাবতীর প্রতিবেদনে বলা হয়েছে, ঘণ্টায় সর্বোচ্চ ২৫৯ কিলোমিটার বেগে মিয়ানমারের ওপর আঘাত হানে ঘূর্ণিঝড় ‘মোচা’। এটি প্রথম আঘাত হানে মিয়ানমারের পশ্চিম উপকূল রাখাইনের রাজধানী সিটওয়েতে। গত দশকেরও বেশি সময়ের মধ্যে মিয়ানমারে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় এটি

ঘূর্ণিঝড় কবলিত স্থানীয়রা জানিয়েছেন, ভারী বৃষ্টিপাত এবং তীব্র বাতাসের কারণে বহু গাছ উপড়ে পড়েছে। অসংখ্য ঘরবাড়ি ও উপরের অংশ উড়ে গেছে।

সিটওয়ে’র এক বাসিন্দা দ্য ইরাবতীকে বলেন, প্রচণ্ড বাতাস এবং প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আমি অনুভব করছি আমার চারপাশের সবকিছু কাঁপছে এবং কাঁপছে…।ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হওয়ার আগে কিছু বাসিন্দা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উপড়ে পড়া বড় বড় গাছ, উড়ে যাওয়া ছাদের ছবি শেয়ার করেছেন। সিটওয়েতে নিস্তব্ধ বৃষ্টিতে ভিজে যাওয়া রাস্তাগুলোর ছবিও অনেকে শেয়ার করেন।

ঝড়ের কারণে একই ধরনের ধ্বংসযজ্ঞের খবর পাওয়া গেছে রাজ্যের গোয়া এবং কিয়াউকফিউর মতো অন্যান্য শহর থেকে। স্থানীয়রা আশেপাশে জলোচ্ছ্বাসের কারণে সৃষ্ট আকস্মিক বন্যার কথা জানিয়েছেন। সিটওয়ে অঞ্চল বঙ্গোপসাগরের সঙ্গে যুক্ত।

প্রবল বাতাসে টেলিযোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ায় সিত্তে, কিয়াউকতাও, মংডু, মিনবায়া এবং অন্যান্য অঞ্চলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। প্রথমে মোবাইল ফোনের সংযোগ থাকলেও বিকেলের দিকে সেটিও বিচ্ছিন্ন হয়ে যায়।

রাখাইনের ফাইবার ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ‘মেগা নেট’ তাদের ফেসবুক পেজে ঝড়ের কারণে সেবা বন্ধ রয়েছে বলে জানিয়েছে।

---রোববার বিকেল পর্যন্ত রাখাইনের রাজধানী ও আশেপাশের এলাকায় ঝড়ের ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতির সম্পূর্ণ পরিমাণ এখনও জানা যায়নি। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ঝড়ের কেন্দ্র সিটওয়ে ও আশেপাশের অঞ্চলগুলো অতিক্রম করেছে।

তবে স্থানীয় আবহাওয়াবিদরা আরও মারাত্মক ঝুঁকির বিষয়ে সতর্ক করেছেন, যা সাধারণত ঘূর্ণিঝড় কেটে গেলে ঘটে। মিয়ানমারের আবহাওয়া ও হাইড্রোলজি বিভাগ জানিয়েছে, ঘূর্ণিঝড়টি এখন দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে। সেখানে চিন রাজ্য, মাগওয়ে ও সাগাগিং অঞ্চল রয়েছে। এসব অঞ্চলও ক্ষতির মুখে পড়বে বলে আশঙ্কা রয়েছে।

গ্লোবাল ডিজাস্টার অ্যালার্ট অ্যান্ড কোঅর্ডিনেশন সিস্টেম অনুমান করছে, ঘূর্ণিঝড় মোখা মিয়ানমারের ২ মিলিয়ন লোককে ক্ষতিগ্রস্ত করতে পারে।



এ পাতার আরও খবর

ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী
সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত
মোসাদের হয়ে ‘গুপ্তচরবৃত্তি’, দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান মোসাদের হয়ে ‘গুপ্তচরবৃত্তি’, দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান
ইরানের পতাকাবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, তেহরানের পাল্টা ড্রোন হামলা ইরানের পতাকাবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, তেহরানের পাল্টা ড্রোন হামলা
ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল
হরমুজে জাহাজ চলাচল সম্পন্ন বন্ধ করল ইরান, নিষেধাজ্ঞা অমান্য করলে হামলা হরমুজে জাহাজ চলাচল সম্পন্ন বন্ধ করল ইরান, নিষেধাজ্ঞা অমান্য করলে হামলা
আবারো হরমুজ প্রণালি বন্ধ করল ইরান আবারো হরমুজ প্রণালি বন্ধ করল ইরান
ইরানের সমান গুরুত্বপূর্ণ লেবাননে যুদ্ধবিরতি’- ইরানি স্পিকার ইরানের সমান গুরুত্বপূর্ণ লেবাননে যুদ্ধবিরতি’- ইরানি স্পিকার

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প