রবিবার, ২১ মে ২০২৩
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ দেখাচ্ছে- সৌদি আরব
বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ দেখাচ্ছে- সৌদি আরব
বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক ঢাকা: সৌদি আরবের বড় বড় অনেক কোম্পানি বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত সৌদির রাষ্ট্রদূত ঈশা ইউসেফ ঈশা আল-দুহাইলান।
রোববার (২১ মে) দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত।
সাক্ষাৎ শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানান, সাক্ষাৎকালে সাহাবুদ্দিন বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত চমৎকার। বাংলাদেশিদের জন্য হজ প্রক্রিয়া সহজ এবং ই-ভিসা চালু করায় সৌদি সরকারকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি।
সৌদি আরব বাংলাদেশের জনশক্তি রপ্তানির সবচেয়ে বড় গন্তব্য উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, সেখানে প্রবাসী বাংলাদেশিরা উভয় দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
রাষ্ট্রপতি দু’দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে সরকারি এবং বেসরকারি পর্যায়ে পারস্পরিক সফর বিনিময়ের ওপর জোর দেন।
এ সময় রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের সাথে সাথে বিদ্যুৎ ও জ্বালানিসহ বিভিন্ন খাতে সৌদি বিনিয়োগও ক্রমান্বয়ে বাড়ছে। কুয়েতের পরে বাংলাদেশ দ্বিতীয় দেশ যেখানে মোবাইল ওমরাহ ভিসা কার্যকর করা হয়েছে। সৌদি আরবের বড় বড় অনেক কোম্পানি বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে।




বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে প্রতি ব্যারেল ১০৬ ডলারে পৌঁছেছে
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প 