সোমবার, ২২ মে ২০২৩
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে আমার কোনো ধারণা নেই- পররাষ্ট্রমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে আমার কোনো ধারণা নেই- পররাষ্ট্রমন্ত্রী
বিবিসি২৪নিউজ,কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা: নতুন মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে কোনো ধারণা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তবে তিনি আশা করেন, আমেরিকার শুভবুদ্ধির উদয় হবে। তারা এসব (নিষেধাজ্ঞা আরোপ) করবে না।
আজ সোমবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে আব্দুল মোমেন এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাতার সফর উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। কাতার ইকোনমিক ফোরামে অংশ নিতে প্রধানমন্ত্রী আজ বিকেলে দোহার উদ্দেশে ঢাকা ছেড়ে যাবেন।
নতুন মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নিষেধাজ্ঞা হবে কি না, এ বিষয়ে আমার কোনো ধারণা নেই। ওরা (আমেরিকা) আমাদের বলেকয়ে কিছু করে না…। তবে এটি নির্ভর করে স্ব স্ব সরকারের ওপর। এটি যদি হয়, তবে বিষয়টি হবে দুঃখজনক। আমেরিকা হাজার হাজার নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে। আমরা আশা করি, আমেরিকার শুভবুদ্ধির উদয় হবে। তারা এসব করবে না।’
একটি দৈনিক পত্রিকার নাম উল্লেখ করে আব্দুল মোমেন বলেন, ‘এখানে একটি মিথ্যা তথ্য দিয়েছে। এটি আমাদের সরকারের জন্য অপমানজনক। মিথ্যা তথ্যটি হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী মানে আমি, মন্ত্রী হওয়ার আগে চাইনিজ লবিস্ট হিসেবে কাজ করেছি। এইটা সম্পূর্ণ ডাহা মিথ্যা।’
কোনো দিন কোনো চাইনিজ কোম্পানিতে কাজ করেননি উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বরং বলতে পারেন, আমি সারা জীবন আমেরিকায় ছিলাম এবং সেখানে কাজ করেছি। আমি জানি না, তারা কেন এটি করল। খুব অদ্ভুত! জেনে–শুনে এই মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়েছে।’




বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবেন : প্রধানমন্ত্রী
বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
জাতিসংঘের অধিবেশে আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান 