বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » সৌদি-কানাডার কূটনৈতিক সম্পর্কের পুনঃস্থাপন
সৌদি-কানাডার কূটনৈতিক সম্পর্কের পুনঃস্থাপন
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ পাঁচ বছর পর কানাডা ও সৌদি আরব কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারের সিদ্ধান্ত নিয়েছে। সৌদিতে কানাডার নতুন রাষ্ট্রদূত নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে। শিগগিরই রিয়াদ এর নতুন কূটনীতিকের নাম জানানো হবে। সংবাদমাধ্যম আরব নিউজ ও সিবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
কানাডার অফিসিয়াল ওয়েবসাইট, গ্লোবাল অ্যাফেয়ার্সে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, বুধবার (২৪ মে) সৌদি আরবে কানাডার নতুন রাষ্ট্রদূত নিয়োগ করা হয়। দীর্ঘ পাঁচ বছর পর কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করছে এ দুই দেশ।
বুধবার সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অটোয়ার সঙ্গে রিয়াদের সম্পর্ক পুনঃস্থাপন হয়েছে। ২০২২ সালের ১৮ নভেম্বর থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশনের (এপিইসি) এক মিটিংয়ে দুই দেশের শীর্ষ নেতাদের আলোচনার ভিত্তিতে পারস্পরিক শ্রদ্ধা দেখিয়ে কানাডা ও সৌদি আরবের কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠিত হয়।
প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারের সিদ্ধান্ত নেওয়ার পর রিয়াদে নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে কানাডা। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রিয়াদের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়া হয়েছে জ্যঁ-ফিলিপ্পে লিনটেউকে।
এর আগে তিনি দুবাইতে কানাডার কনসাল জেনারেল হিসেবে কর্মরত ছিলেন। ২০১৮ সালে রিয়াদে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূতের বিরুদ্ধে সৌদি আরবের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ ওঠে। বিরোধ বেড়ে যাওয়ায় অটোয়া থেকে সৌদি আরব এর রাষ্ট্রদূতকে ফেরত আনা হয়।
একই সঙ্গে রিয়াদে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূতকে বহিষ্কার করা হয়। সৌদি আরব তখন কানাডার সঙ্গে সকল বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করে এবং দেশটিতে সৌদি এয়ারলাইন্সের সমস্ত ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়।




রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী 