বুধবার, ৩১ মে ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » এলএনজি কিনতে কাতার-বাংলাদেশ ১৫ বছরের চুক্তি
এলএনজি কিনতে কাতার-বাংলাদেশ ১৫ বছরের চুক্তি
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহে পেট্রোবাংলার সাথে দীর্ঘমেয়াদী চুক্তি স্বাক্ষর করবে কাতার। বৃহস্পতিবার এ চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে। মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার রয়টার্সকে জানিয়েছেন, এই চুক্তি হবে ১৫ বছর মেয়াদী। চুক্তির আওতায় বাংলাদেশকে বছরে ২০ লাখ টন এলএনজি সরবরাহ করবে কাতার। ২০২৬ সালের জানুয়ারিতে এলএনজি সরবরাহ শুরু হবে।
রাষ্ট্রীয় মালিকানাধীন কাতার এনার্জি নর্থ ফিল্ডের মেগা সম্প্রসারণের জন্য চলতি বছর যে কয়টি চুক্তি স্বাক্ষর করবে বাংলাদেশের সঙ্গে বিক্রি চুক্তি তার অন্যতম হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র জানিয়েছে, নতুন চুক্তিতে বাংলাদেশ সরকার কত দামে এলএনজি কিনছে তা এই মুহূর্তে প্রকাশ করা হবে না।
কাতার হল বিশ্বের শীর্ষ এলএনজি রপ্তানিকারক। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিশ্ববাজারে এলএনজির চাহিদা বেড়েছে। ইউরোপে রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধের পর এই চাহিদা বাড়তে শুরু করে।
এলএনজি আমদানির চুক্তিটি কাতারের সাথে বাংলাদেশের দ্বিতীয় দীর্ঘমেয়াদী চুক্তি হবে। গত বছর ইউক্রেন যুদ্ধের পর দাম বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে দীর্ঘমেয়াদী এলএনজি চুক্তির জন্য অপেক্ষা করছিল বাংলাদেশ।




রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী 