মঙ্গলবার, ১৩ জুন ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ভয়াবহ দাবানলে পুড়ছে: কানাডা
ভয়াবহ দাবানলে পুড়ছে: কানাডা
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ দাবানলে বিপর্যস্ত উত্তর আমেরিকার দেশ কানাডা। চলমান এই দাবানলের জেরে দেশটির ওয়েস্টার্ন কানাডা ধোঁয়ায় ঢেকে গেছে। এছাড়া আলবার্টা প্রদেশে আবারও দাবানল ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (১৩ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, চলমান ভয়াবহ দাবানল সোমবার ওয়েস্টার্ন কানাডাকে ধোঁয়ায় আচ্ছন্ন করে ফেলেছে। এছাড়া উত্তর আমেরিকার এই দেশটির প্রধান তেল উৎপাদনকারী প্রদেশ আলবার্টাতে আবারও দাবানল ছড়িয়ে পড়েছে।
কুইবেকের দমকলকর্মীরা চলতি মৌসুমের সবচেয়ে খারাপ এই দাবানল কিছুটা নিভিয়ে ফেলতে সক্ষম হওয়ায় বাড়িতে ফেরার পথ উন্মুক্ত হতে চলেছে হাজার হাজার উদ্বাস্তু মানুষের। কানাডার এই দাবানলে ইতোমধ্যেই দেশটির প্রায় ৪৮ লাখ হেক্টর (৪৮ হাজার বর্গ কিলোমিটার) এলাকা পুড়ে গেছে।
যা পশ্চিম ইউরোপের দেশ নেদারল্যান্ডসের চেয়েও বড় এলাকা।
রয়টার্স বলছে, গ্রীষ্মকালে কানাডায় দাবানল হওয়া বেশ নিয়মিত বিষয়। তবে বর্তমানে যে ধরনের দাবানল দেখা যাচ্ছে এবং মৌসুম শুরুর আগেই এটি শুরু হওয়া একেবারেই নজিরবিহীন। সোমবার কানাডিয়ান ইন্টারএজেন্সি ফরেস্ট ফায়ার সেন্টার জানিয়েছে, বর্তমানে কানাডাজুড়ে প্রায় ৪৪৯টি আগুন জ্বলছে।
এর মধ্যে ২১৯টি আগুন নিয়ন্ত্রণের বাইরে।
কানাডার ফেডারেল আবহাওয়াবিদ জেরাল্ড চেং সোমবার সাংবাদিকদের বলেছেন, ‘পশ্চিম কানাডার দিকে তাকালে দেখা যাবে- এটি সম্পূর্ণরূপে ধোঁয়ায় ঢেকে গেছে এবং এই পরিস্থিতি মঙ্গলবার পর্যন্ত অব্যাহত থাকবে। ধোঁয়ার ঝুঁকি খুব বেশি কারণ বাতাস সত্যিকার অর্থেই আলবার্টাজুড়ে মঙ্গলবার পর্যন্ত এই ধোঁয়া উড়িয়ে নেবে। ’
অন্যদিকে আলবার্টার দাবানলের কারণে পূর্ব দিকে সাসকাচোয়ান এবং ম্যানিটোবা প্রদেশের আকাশে ব্যাপক ধোঁয়া যাচ্ছে। টিসি এনার্জি জানিয়েছে, গত শনিবার এডসনের দাবানলের কাছাকাছি দু’টি কম্প্রেসার স্টেশন এবং একটি গ্যাস স্টোরেজ অবকাঠামো বন্ধ করতে হয়েছিল।
এছাড়া এনভায়রনমেন্ট কানাডার এয়ার কোয়ালিটি হেলথ ইনডেক্সে আলবার্টার প্রাদেশিক রাজধানী এডমন্টন এবং তেল ও বালির কেন্দ্র বলে পরিচিত ফোর্ট ম্যাকমুরেকে ‘উচ্চ ঝুঁকির’ ক্যাটাগরিতে রাখা হয়েছে।




রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী 