শনিবার, ১৭ জুন ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » রাশিয়াকে বিচ্ছিন্ন করতে পশ্চিমা নিষেধাজ্ঞা ব্যর্থ হয়েছে: পুতিন
রাশিয়াকে বিচ্ছিন্ন করতে পশ্চিমা নিষেধাজ্ঞা ব্যর্থ হয়েছে: পুতিন
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পশ্চিমা নিষেধাজ্ঞা রাশিয়াকে বিচ্ছিন্ন করতে ব্যর্থ হয়েছে। বরং ভবিষ্যত বাজারের সঙ্গে রাশিয়ার সম্পর্ক আরও সম্প্রসারিত হয়েছে।
শুক্রবার সেন্ট পিটার্সবার্গে আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের বৈঠকে তিনি এ কথা বলেছেন।
পুতিন তার ভাষণে রাশিয়ার অর্থনীতিতে পশ্চিমা নিষেধাজ্ঞার প্রভাব সম্পর্কে কথা বলছেন। ইউক্রেনে ওপর হামলার পর মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য এবং ইইউসহ অনেক পশ্চিমা রাষ্ট্র রাশিয়ার ব্যক্তিদের সম্পদ জব্দ করেছে এবং ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে।
পুতিন বলেছেন, রাশিয়ার উপর নিষেধাজ্ঞাগুলো মস্কোকে আন্তর্জাতিক অঙ্গন থেকে বিচ্ছিন্ন করতে ব্যর্থ হয়েছে এবং এর পরিবর্তে ‘ভবিষ্যতের বাজারের’ সাথে তার বাণিজ্যের ‘বিস্তার’ করেছে।
রাশিয়ার প্রেসিডেন্ট এশিয়া, মধ্যপ্রাচ্য এবং ল্যাটিন আমেরিকার দেশগুলির সাথে নতুন চুক্তির প্রশংসা করেছেন। এই দেশগুলোকে ‘নির্ভরযোগ্য, দায়িত্বশীল অংশীদার’ বলে অভিহিত করেছেন।
তাদেরকে ‘ভবিষ্যতের বাজার’ বলে অভিহিত করে তিনি পশ্চিমা দেশগুলোর দিকে লক্ষ্য রেখে বলেছেন, ‘নব্য ঔপনিবেশিক আন্তর্জাতিক ব্যবস্থার অস্তিত্ব বন্ধ হয়ে গেছে, অন্যদিকে বহুমুখী বৈশ্বিক ব্যবস্থা শক্তিশালী হচ্ছে। এটি একটি অনিবার্য প্রক্রিয়া।’




রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা
ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা
১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত
জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা
ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা 