শিরোনাম:
●   বিএনপির বিজয়ে তারেক রহমান দেখা করলেন শফিকুর-নাহিদের সাথে ●   বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ ●   যে কোনো মূল্যে দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হবে: তারেক রহমান ●   গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে ●   নির্বাচনে ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, কোন দল কত পেল ●   বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ৭ নারী প্রার্থীর বিশাল জয় ●   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফল,প্রাপ্ত আসন:২৬২/২৯৯ ●   তারেক রহমানকে বিজয়ের শুভেচ্ছা,মার্কিন দূতাবাসের, একসঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র ●   তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন ●   বাংলাদেশে চলছে ভোট গণনা, আসছে ফলাফল
ঢাকা, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২

BBC24 News
মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » অর্থনীতি | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » বিদেশি বিনিয়োগ বাড়াতে যুক্তরাজ্যের রোড’শো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
প্রথম পাতা » অর্থনীতি | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » বিদেশি বিনিয়োগ বাড়াতে যুক্তরাজ্যের রোড’শো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
৮৭৭ বার পঠিত
মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিদেশি বিনিয়োগ বাড়াতে যুক্তরাজ্যের রোড’শো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

---বিবিসি২৪নিউজ,অথনৈতিক প্রতিবেদক,ঢাকাঃ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আন্তর্জাতিক অঙ্গনে দেশের শেয়ারবাজারের ব্যাপ্তি এবং বিদেশি বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা  (বিএসইসি)। সেই ধারাবাহিকতায় বিশ্বের বিভিন্ন দেশে ধারাবাহিকভাবে রোড’শো আয়োজন করা হচ্ছে। আর এরই অংশ হিসেবে চতুর্থ দফায় যুক্তরাজ্যে রোড শো অনুষ্ঠিত হবে।

আগামী ৩১ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী যুক্তরাজ্যের ম্যানচেস্টার, বার্মিংহাম ও লল্ডনে রোড’শো অনুষ্ঠিত হবে। আর যুক্তরাজ্যে অনুষ্ঠিত হতে যাওয়া রোড’শোটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করার কথা রয়েছে। একইসঙ্গে ওই রোড’শোতে প্রথমবারের মতো বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে গভর্নর ফজলে কবির অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।

এ বিষয়ে বিএসইসি’র নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের গভর্নর যুক্তরাজ্যের রোড’শোতে অংশগ্রহণ করবেন বলে সোমবার (১৩ সেপ্টেম্বর) নিশ্চিত করেছেন। এর আগে যুক্তরাজ্যে অনুষ্ঠিত হতে যাওয়া রোড’শোতে অংশগ্রহণেরর জন্য আমন্ত্রণ জানিয়েছেন বিএসইসি’র চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।’

জানা গেছে, শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি’র পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হলেও বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে কেউই গত দুইটি রোড শোতে অংশ নেননি। ফলে এ বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা হয়েছে। একইসঙ্গে বাংলাদেশ ব্যাংক ও বিএসইসি’র মধ্যে সমন্বয়হীনতা নিয়ে বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হয়েছে।

তবে নিয়ন্ত্রক সংস্থা দুটির মধ্যে যে সমন্বয় আছে, তা অক্টোবরে অনুষ্ঠিত হতে যাওয়া রোড শোতে গভর্ণর অংশগ্রহণের সম্মতি দিয়ে স্পষ্ট হয়েছে বলে মনে করে বিএসইসি। বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম দায়িত্ব নেওয়ার পর থেকে দুই পক্ষের সমন্বয় বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

এদিকে দুবাই ও যুক্তরাষ্ট্রে সাফল্যের সঙ্গে রোড শো সম্পন্ন করার পর চলতি মাসের ২০ সেপ্টেম্বর সুইজারল্যান্ডের জুরিখে এবং ২২ সেপ্টেম্বর জেনেভায় রোড শো আয়োজন করা হয়েছে। এর পর যুক্তরাজ্যের তিনটি শহরে রোড শো অনুযষ্ঠিত হবে।

এছাড়া রাশিয়া, রোম, টরেন্টো, হংকং, সিঙ্গাপুর, টোকিও, মালয়েশিয়াসহ বিভিন্ন উন্নত শহরে ধারাবাহি ভাবে রোড শো আয়োজন করার পরিকল্পনা নিয়েছে বিএসইসি।



এ পাতার আরও খবর

নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার
সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর দায়িত্ব এ সরকার নেবে না: ফাওজুল কবির খান সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর দায়িত্ব এ সরকার নেবে না: ফাওজুল কবির খান
কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধনে হামলা, পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষ কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধনে হামলা, পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষ
মাস্কের সম্পদমূল্য ৭০০ বিলিয়ন ছাড়াল, ইতিহাসে এই প্রথম মাস্কের সম্পদমূল্য ৭০০ বিলিয়ন ছাড়াল, ইতিহাসে এই প্রথম
ইউরোপের বাজারে পোশাক রপ্তানি ধীরগতি ইউরোপের বাজারে পোশাক রপ্তানি ধীরগতি
নিরাপত্তা উদ্বেগে বিদেশিরা বাংলাদেশে আসতে আগ্রহী না, বিকেএমইএ: উপদেষ্টার দ্বিমত নিরাপত্তা উদ্বেগে বিদেশিরা বাংলাদেশে আসতে আগ্রহী না, বিকেএমইএ: উপদেষ্টার দ্বিমত
শেখ হাসিনার অগ্রণী ব্যাংকে দুটি লকারে ৮৩২ ভরি সোনার গয়না শেখ হাসিনার অগ্রণী ব্যাংকে দুটি লকারে ৮৩২ ভরি সোনার গয়না
বিশ্বের সবচেয়ে জলবায়ু–ঝুঁকিপূর্ণ বাংলাদেশ: বিশ্বব্যাংক বিশ্বের সবচেয়ে জলবায়ু–ঝুঁকিপূর্ণ বাংলাদেশ: বিশ্বব্যাংক
বাংলাদেশের ৩ টার্মিনাল যাবে বিদেশিদের হাতে বাংলাদেশের ৩ টার্মিনাল যাবে বিদেশিদের হাতে
পৃথিবীতে সমৃদ্ধ ও স্থিতিশীলতার অর্থনীতি গড়ে তুলতে বিশ্ব নেতাদের প্রতি অধ্যাপক ইউনূসের আহ্বান পৃথিবীতে সমৃদ্ধ ও স্থিতিশীলতার অর্থনীতি গড়ে তুলতে বিশ্ব নেতাদের প্রতি অধ্যাপক ইউনূসের আহ্বান

আর্কাইভ

বিএনপির বিজয়ে তারেক রহমান দেখা করলেন শফিকুর-নাহিদের সাথে
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
যে কোনো মূল্যে দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হবে: তারেক রহমান
গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে
নির্বাচনে ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, কোন দল কত পেল
বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ৭ নারী প্রার্থীর বিশাল জয়
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফল,প্রাপ্ত আসন:২৬২/২৯৯
তারেক রহমানকে বিজয়ের শুভেচ্ছা,মার্কিন দূতাবাসের, একসঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র
তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন
বাংলাদেশে চলছে ভোট গণনা, আসছে ফলাফল