বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » অর্থনীতি | আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » অনুমতি ছাড়া হরমুজ প্রণালি দিয়ে যাওয়া জাহাজকে হামলার ‘লক্ষ্যবস্তু বানানোর’ সতর্কতা ইরানের
অনুমতি ছাড়া হরমুজ প্রণালি দিয়ে যাওয়া জাহাজকে হামলার ‘লক্ষ্যবস্তু বানানোর’ সতর্কতা ইরানের
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল এখনো বন্ধ রয়েছে বলে জানিয়েছে শিপ ব্রোকার সংস্থা এসএসওয়াই।
সংস্থাটি বিবিসি ভেরিফাইকে বিষয়টি নিশ্চিত করেছে।
উপসাগরে থাকা জাহাজগুলো এ সংক্রান্ত একটি বার্তা পেয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
এই বার্তাটি হলো, “সকল জাহাজের দৃষ্টি আকর্ষণ করছি। পারস্য উপসাগর এবং ওমান সাগরে অবস্থানরত সকল জাহাজের দৃষ্টি আকর্ষণ করছি। এটি আইআরজিসি নেভি স্টেশন। হরমুজ প্রণালি দিয়ে পারাপার এখনো বন্ধ রয়েছে এবং এই প্রণালি পার হওয়ার আগে আপনাদের অবশ্যই আইআরজিসির অনুমতি নিতে হবে। কোনো জাহাজ এই সমুদ্রসীমায় প্রবেশের চেষ্টা করলে সেটিকে লক্ষ্যবস্তু করা হবে এবং ধ্বংস করে দেওয়া হবে।”
এসএসওয়াই এর ট্যাংকার রিসার্চ বিভাগের প্রধান ক্লেয়ার গ্রিয়ারসন বিবিসি ভেরিফাইকে জানিয়েছেন, আন্তর্জাতিক সামুদ্রিক সতর্কবার্তার জন্য ব্যবহৃত রেডিও চ্যানেলে জাহাজের নাবিকরা এই ঘোষণাটি শুনতে পেয়েছেন।




সবুজ সংকেত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো
বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্য
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে প্রতি ব্যারেল ১০৬ ডলারে পৌঁছেছে
বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবেন : প্রধানমন্ত্রী
রূপপুরের পারমাণবিক কেন্দ্র থেকে বিদ্যুৎ আসবে নভেম্বরে
আমেরিকার শুল্ক এড়াতে চীনকে সাহায্য করেছে ৪০টিরও বেশি দেশ: যুক্তরাষ্ট্র
ব্যারেলপ্রতি ৯০ ডলার বাড়ছে জ্বালানি তেলের দাম
বাংলাদেশে জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি
ইইউ ও যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশ শীর্ষে
বিশ্ববাজারে তেলের দাম কত কমল 