শিরোনাম:
●   বিবিসির ছাঁটাইয়ের ঘোষণা, চাকরি হারাবেন ১০ শতাংশ কর্মী ●   টাইমের ২০২৬ সালের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান ●   ইরানের ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রের ‘যৌক্তিক’ অবস্থানে আসা উচিত: রাশিয়া ●   জ্বালানি সংকট মোকাবেলা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী ●   ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের ●   বিশ্বে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ওপর জরুরি পদক্ষেপ নিতে জাতিসংঘে সমবেত হবে তরুণরা ●   আড়াই হাজার টাকাসহ’ কিষাণ-কিষাণির হাতে উঠলো “কৃষক কার্ড ●   জার্মানিতে জ্বালানি কর ছাড়ের ঘোষণা দিলেন ম্যার্ৎস ●   বাংলা নববর্ষের আত্মপরিচয়ের অনন্য প্রতীক পহেলা বৈশাখ ●   ইসরায়েলের বিরুদ্ধে প্রয়োজনে সামরিক পদক্ষেপের হুমকি এরদোয়ানের
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

BBC24 News
শনিবার, ১৬ অক্টোবর ২০২১
প্রথম পাতা » খেলাধুলা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » আইপিএলে চেন্নাইয়ের চতুর্থ শিরোপা জয়
প্রথম পাতা » খেলাধুলা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » আইপিএলে চেন্নাইয়ের চতুর্থ শিরোপা জয়
৭৬১ বার পঠিত
শনিবার, ১৬ অক্টোবর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আইপিএলে চেন্নাইয়ের চতুর্থ শিরোপা জয়

---বিবিসি২৪নিউজ,স্পোর্টস ডেস্কঃ আইপিএলের ১৪তম আসরে কলকাতা নাইট রাইডার্সকে ২৭ রানে হারিয়ে আসরটির চতুর্থ শিরোপা ঘরে তুললো চেন্নাই সুপার কিংস। শিরোপা নির্ধারণী ম্যাচে মহেদ্র সিং ধোনির দলের বিশাল সংগ্রহের পর কলকাতা দুর্দান্ত শুরু পেলেও ব্যাটিং ধসে আশা ভাঙে মরগান-সাকিবদের।

চেন্নাই এনিয়ে সর্বোচ্চ ৯বার আইপিএলের ফাইনাল খেলে ৪ বার শিরোপা জিতে নিল। এর আগে ২০১০, ২০১১ ও ২০১৮ সালে চ্যাম্পিয়ন হয়েছিল।

সর্বোচ্চ ৫বার শিরোপা জিতে শীর্ষে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। আর ২বার শিরোপা জেতা কলকাতা তৃতীয় ফাইনাল খেলে হেরে গেল।

শুক্রবার (১৫ অক্টোবর) দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করা চেন্নাই নির্ধারিত ২০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৯২ রান করে। জবাবে ৯ উইকেট হারিয়ে ১৬৫ রানে থামে কলকাতা।

১৯৩ রানের বড় লক্ষ্যে খেলতে নেমে সূচনাটা অসাধারণ হয় কলকাতার। দলের দুই ওপেনার শুভমন গিল ও ভেঙ্কাটেশ আইয়ার ১০.৪ ওভারে ৯১ রান তুলে ভালোই জবাব দিচ্ছিলেন। তবে ফিফটি করা আইয়ার শার্দুল ঠাকুরের বলে রবীন্দ্র জাদেজাকে ক্যাচ দিয়ে ফেরার পরই ব্যাটিং ধস নামে কলকাতা শিবিরে। আইয়ার ৩২ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় ৫০ রান করেন।

চেন্নাই বোলারদের ঘুরে দাঁড়ানোর পর দলীয় ১৭ রানেই ৪ উইকেট হারায় কলকাতা। আরেক ওপেনার গিল দীপক চাহারের বলে এলবির ফাঁদে পড়ে ৫১ রানে থামেন। তিনি ৪৩ বলে ৬টি চারে নিজের ইনিংস সাজান। এরপর দলের অন্য ব্যাটাররা নিয়মিত বিরতিতেই উইকেট হারান। শেষদিকে লোকি ফার্গুসন (১৮) ও শিভাম মাভির (২০) কল্যাণে কেবল হারের ব্যবধানই কমায় কলকাতা।

পুরো আইপিএলেই ব্যর্থ কলকাতা অধিনায়ক ইয়ান মরগান ফাইনালে ব্যক্তিগত ৪ রানে বিদায় নেন। আর জাদেজার বলে এলবি হওয়া সাকিব আল হাসান শূন্য রানে মাঠ ছাড়েন।

চেন্নাই বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট পান ঠাকুর। জস হ্যাজেলউড ও জাদেজা দুটি করে উইকেট তুলে নেন। এছাড়া চাহার ও ব্রাভো একটি করে উইকেট ভাগ করে নেন।

টস জিতে এদিন প্রতিপক্ষকে প্রথমে ব্যাটিংয়ে পাঠানোই যেন বড় ভুল ছিল কলকাতার। সেই ফায়দাও তুললো চেন্নাইর ব্যাটাররা। উদ্বোধনী জুটিতে রুতুরাজ গায়কড় ও ফাফ ডু প্লেসি ৮.১ ওভারে ৬১ রান তোলেন। সুনীল নারাইনের বলে গায়কড় ২৭ বলে ৩২ রানে ফিরলেও দারুণ এক ইনিংস খেলে দলের শেষ বল অবধি উইকেটে থাকেন ডু প্লেসি। ইনিংসের শেষ বলে ছক্কা হাঁকাতে গিয়ে ক্যাচ দেন এই দক্ষিণ আফ্রিকান। মাভির বলে বিদায় নেওয়া এই তারকা ৫৯ বলে ৭টি চার ও ৩টি ছক্কায় ৮৬ করেন।

উইকেটে ঝড় তোলেন রবিন উথাপ্পা ও মঈন আলীও। উথাপ্পা ১৫ বলে ৩টি ছক্কায় ৩১ করে নারাইনের দ্বিতীয় শিকার হন। তবে অপরাজিত থাকা মঈন ২০ বলে ২টি চার ও ৩টি ছক্কায় ৩৭ করেন।কলকাতা বোলারদের মধ্যে সফল বলতে নারাইনই ছিলেন। তিনি ৪ ওভারে ২৬ রানে ২টি উইকেট পান। মাভি তুলে নেন এক উইকেট। আগের তিন ম্যাচে দারুণ বল করা সাকিব এদিন ছিলেন বেল খরুচে। তিনি ৩ ওভারে কোনো উইকেট না পেয়ে ৩৩ রান দেন।

ফাইনালে দারুণ ইনিংসের সুবাদে ম্যাচ সেরা হন ফাফ ডু প্লেসি।

চেন্নাইয়ের ওপেনার গায়কড় এই আসরে ১৬ ইনিংসে ৬৩৫ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে অরেঞ্জ ক্যাপ জিতেছেন। দুই রান কম করা একই দলের আরেক ওপেনার ডু প্লেসি দ্বিতীয় হয়েছেন। এক আসরের রেকর্ড ৩২ উইকেট পেয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হার্শাল প্যাটেল পারপেল ক্যাপ জিতেছেন। তিনি আইপিএলের ইতিহাসে যৌথভাবে ডোয়েন ব্রাভোর সঙ্গে এক আসরে সর্বোচ্চ উইকেটের মালিক হলেন।



এ পাতার আরও খবর

শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয় শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি
বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি
বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান
বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি
মিরপুর টেস্টে শততম ম্যাচে সেঞ্চুরি দিয়েই রাঙালেন মুশফিক মিরপুর টেস্টে শততম ম্যাচে সেঞ্চুরি দিয়েই রাঙালেন মুশফিক
ফুটবলে ভারতের বিপক্ষে জয় পেল বাংলাদেশ ফুটবলে ভারতের বিপক্ষে জয় পেল বাংলাদেশ
বুলবুলই বিসিবি সভাপতি, সহ-সভাপতি ফারুক ও সাখাওয়াত বুলবুলই বিসিবি সভাপতি, সহ-সভাপতি ফারুক ও সাখাওয়াত
শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরের যাত্রা শুরু বাংলাদেশের শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরের যাত্রা শুরু বাংলাদেশের

আর্কাইভ

জ্বালানি সংকট মোকাবেলা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের
বিশ্বে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ওপর জরুরি পদক্ষেপ নিতে জাতিসংঘে সমবেত হবে তরুণরা
আড়াই হাজার টাকাসহ’ কিষাণ-কিষাণির হাতে উঠলো “কৃষক কার্ড
জার্মানিতে জ্বালানি কর ছাড়ের ঘোষণা দিলেন ম্যার্ৎস
হরমুজ সম্পুর্ণ ইরানের নিয়ন্ত্রণে, টোল দিতে হবে ইরানি রিয়ালে
কোন ঐকমত্যে পৌঁছাতে পারেনি যুক্তরাষ্ট্র-ইরান, কূটনৈতিক পথে ‘আলোচনা দরজা খোলা।
শাহবাজ শরিফ ও জেডি ভ্যান্স বৈঠক
ইসলামাবাদে আলোচনার মধ্যেই সুখবর পেল ইরান
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজের সঙ্গে বৈঠক করল ইরানি প্রতিনিধিদল