শিরোনাম:
●   কে হলেন জোহেইরি মোলা মিস” মিস ওয়ার্ল্ড ২০২৬ ●   জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ●   ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না ●   যে কারনে চীন থেকে যুদ্ধবিমান কিনলে বাংলাদেশ ●   চিকেনস নেকে’ ২০০০ কোটি রুপিতে ৩১ কি: মহাসড়ক বানাচ্ছে ভারত ●   ব্রিকসে তারেক রহমান বা তাঁর প্রতিনিধি যোগ দিবে কি না, ভারত জানে না ●   জলবায়ু পরিবর্তন: ঢাকা-কলকাতার শহরের মানুষ বাস্তুচ্যুতির ঝুঁকিতে, জাতিসংঘ ●   এপেক সম্মেলনের ফাঁকে বৈঠকে বসতে পারেন ট্রাম্প-পুতিন-শি ●   ইরানকে সমর্থনের ঘোষণা পুতিনের, বললেন—‘ক্ষুধার্ত হাঙরের’ দাঁতভাঙা জবাব দেবে রাশিয়া ●   কেন? তিব্বতে বন্যার ছবি ধামাচাপা দিয়েছিল চীন
ঢাকা, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

BBC24 News
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » খেলাধুলা | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি
প্রথম পাতা » খেলাধুলা | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি
৮৭১ বার পঠিত
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি

---বিবিসি২৪নিউজ,স্পোর্টস ডেস্ক: জল্পনা–কল্পনার অবসান ঘটেছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়ে দিয়েছে, ২০২৬ টি–টুয়েন্টি বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূচি অনুযায়ী ভারতে খেলতে অস্বীকৃতি জানানোয় তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে নেওয়ার কথা জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।আইসিসি বলেছে, ভারতের মাটিতে বাংলাদেশ জাতীয় দলের জন্য কোনো বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য নিরাপত্তা হুমকি নেই বলে বিসিবির শ্রীলঙ্কায় ম্যাচ সরানোর অনুরোধ প্রত্যাখ্যান করা হয়েছে। ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে টি–টুয়েন্টি বিশ্বকাপের দশম আসর শুরু হবে আগামী ৭ ফেব্রুয়ারি।

আইসিসির বিবৃতিতে বলা হয়েছে, টুর্নামেন্ট এত কাছে চলে আসায় বিসিবির অনুরোধ পূরণ করা বাস্তবসম্মত নয় বলে এই কঠিন সিদ্ধান্ত তারা নিতে বাধ্য হয়েছে।বিসিবির পক্ষ থেকে ভারতে বাংলাদেশের খেলোয়াড়, কর্মকর্তা ও সমর্থকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করার পর সেটি নিয়ে তিন সপ্তাহেরও বেশি সময় ধরে আইসিসি ‘স্বচ্ছ ও গঠনমূলক একাধিক আলোচনার মাধ্যমে বিসিবির সঙ্গে সম্পৃক্ত ছিল’ বলে উল্লেখ করা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

অভ্যন্তরীণ ও বহিরাগত নিরাপত্তা বিশেষজ্ঞদের মাধ্যমে স্বাধীন নিরাপত্তা মূল্যায়ন করা হয়েছে উল্লেখ করে আইসিসি লিখেছে, ‘মূল্যায়নে উপসংহারে পৌঁছানো হয়েছে যে, ভারতে বাংলাদেশ জাতীয় দল, কর্মকর্তা কিংবা সমর্থকদের জন্য কোনো বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য নিরাপত্তা হুমকি নেই। এই সব তথ্যের আলোকে এবং বৃহত্তর প্রভাব বিবেচনা করে আইসিসি সিদ্ধান্তে আসে যে, প্রকাশিত ইভেন্ট সূচি সংশোধন করা উচিত হবে না।’উগ্রপন্থীদের হুমকির মুখে গত ৩ জানুয়ারি মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার প্রেক্ষিতে ভারতে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ে। একজন ব্যক্তির নিরাপত্তা নিশ্চিত করতে না পারা ভারতে বিশ্বকাপ দলের ক্রিকেটারসহ অন্যদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে বিসিবি ও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার।

৪ জানুয়ারি আইসিসির কাছে বাংলাদেশের ম্যাচ ভারত থেকে শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধ পাঠানোর পর এ নিয়ে প্রায় তিন সপ্তাহ ধরে আলোচনা চলে। হয়েছে ভিডিও কনফারেনস এবং সশরীরে আলোচনা, এমনকি আইসিসির ভার্চুয়াল বোর্ড সভাও। ২১ জানুয়ারি অনুষ্ঠিত সে সভার পর আইসিসি জানায়, বাংলাদেশকে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ীই খেলতে হবে।বাংলাদেশ বিশ্বকাপে খেলছে না জানিয়ে আজকের সংবাদবিজ্ঞপ্তিতে আইসিসি লিখেছে, ‘বুধবার অনুষ্ঠিত এক বৈঠকের পর বিসিবিকে ভারতে গিয়ে খেলবে কি না নিশ্চিত করতে ২৪ ঘণ্টার সময়সীমা দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে কোনো নিশ্চিতকরণ তথ্য না পাওয়ায় আইসিসি ‘‘নিজেদের প্রতিষ্ঠিত প্রশাসনিক ও বাছাই প্রক্রিয়া অনুযায়ী একটি বিকল্প দল চিহ্নিত করার পথে অগ্রসর হয়।’’’

টি–টুয়েন্টি বিশ্বকাপে জায়গা করতে না পারা দলগুলোর মধ্যে সর্বোচ্চ র‍্যাঙ্কিংধারী স্কটল্যান্ডকে বাংলাদেশের পরিবর্তে এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপে খেলার মন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছে আইসিসি। ‘সি’ গ্রুপে বাংলাদেশের জায়গায় ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নেপাল ও ইতালির বিপক্ষে খেলবে স্কটিশরা।



আর্কাইভ

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না
যে কারনে চীন থেকে যুদ্ধবিমান কিনলে বাংলাদেশ
চিকেনস নেকে’ ২০০০ কোটি রুপিতে ৩১ কি: মহাসড়ক বানাচ্ছে ভারত
জলবায়ু পরিবর্তন: ঢাকা-কলকাতার শহরের মানুষ বাস্তুচ্যুতির ঝুঁকিতে, জাতিসংঘ
এপেক সম্মেলনের ফাঁকে বৈঠকে বসতে পারেন ট্রাম্প-পুতিন-শি
কেন? তিব্বতে বন্যার ছবি ধামাচাপা দিয়েছিল চীন
ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা তারেক রহমানের
রূপপুরের পারমাণবিক কেন্দ্র থেকে বিদ্যুৎ আসবে নভেম্বরে