বুধবার, ২৪ নভেম্বর ২০২১
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড | স্বাস্থ্যকথা » বঙ্গভ্যাক্সের মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের অনুমোদন
বঙ্গভ্যাক্সের মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের অনুমোদন
বিবিসি২৪নিউজ, নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ নৈতিক অনুমোদন মিলেছে, এখন চূড়ান্ত অনুমোদন পেলেই শুরু হবে বাংলাদেশে তৈরি একমাত্র কোভিড টিকা বঙ্গভ্যাক্সের মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগ।
আর প্রথম দফায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ৬৪ জন সুস্থ ব্যক্তির উপর প্রয়োগ করে দেখা হবে, তেমন পরিকল্পনাই নেওয়া হয়েছে।
বঙ্গভ্যাক্স মঙ্গলবারই বাংলাদেশ চিকিৎসা গবেষণা কাউন্সিল (বিএমআরসি) থেকে মানবদেহে প্রয়োগের নৈতিক অনুমোদন পেয়েছে। এরপর এটির উৎপাদনকারী প্রতিষ্ঠান গ্লোব বায়োটেকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এই তথ্য জানা গেছে।
করোনাভাইরাস মহামারী শুরুর পর গত বছর বিশ্বজুড়ে টিকা তৈরির দৌড় শুরুর পর তাতে বাংলাদেশি প্রতিষ্ঠান গ্লোব বায়োটেকও শামিল হয়।
বেশ কয়েকটি টিকা ইতোমধ্যে সব ধাপ পেরিয়ে প্রয়োগ চললেও প্রাণীদেহে পরীক্ষামূলক প্রয়োগে ‘সাফল্যের’ পর এখন মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের পর্যায়ে এল।
মঙ্গলবার নীতিগত অনুমোদন হওয়ার পর পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানতে গ্লোব বায়োটেকের কোয়ালিটি অ্যান্ড রেগুলেটরি বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক ড. মোহাম্মদ মহিউদ্দিন বলেন, এখন তারা ঔষধ প্রশাসন অধিদপ্তরের কাছে পরীক্ষামূলক প্রয়োগের অনুমতি চাইবেন।
“আমরা ডিজিডিএতে আবেদন করব যে আমরা টিকাটি মানবদেহে প্রয়োগ করতে চাই। উনাদের (ডিজিডিএ) রিভিউ কমিটির অনুমোদন পেলে আমরা এই টিকা মানবদেহে ট্রায়াল করতে পারব।”
কবে নাগাদ ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হতে পারে- জানতে চাইলে ড. মহিউদ্দিন বলেন, ঔষধ প্রশাসন অধিদপ্তর গত বছরই গ্লোবের কারখানা পরিদর্শন করে টিকা উৎপাদনের লাইসেন্স দিয়েছিল। ফলে প্রয়োগের অনুমতি পেতেও বেশি সময় লাগবে না বলে তারা মনে করছেন।




মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী 