শিরোনাম:
●   আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প ●   পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী ●   ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ●   ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন ●   বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা ●   হরমুজ পারাপারে বন্ধুপ্রতিম দেশের ফি মওকুফ করছে ইরান ●   সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত ●   টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা ●   পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী ●   এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ঢাকা, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

BBC24 News
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
৪০ বার পঠিত
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প

---বিবিসি২৪নিউজ, ফরিদা ইয়াসমিন (ওয়াশিংটন) যুক্তরাষ্ট্রের থেকে: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের পেশা সম্পর্কে বলেছেন, ‘এর চেয়ে বেশি বিপজ্জনক কোনো পেশা আছে, এটা আমি কল্পনাও করতে পারি না।’

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গতকাল শনিবার রাতে হোয়াইট হাউসের ব্রিফিং রুমে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা বলেন ট্রাম্প।

এর আগে ওয়াশিংটন হিলটন হোটেলে বিভিন্ন সংবাদমাধ্যমের হোয়াইট হাউস সংবাদদাতাদের নৈশভোজের অনুষ্ঠান চলাকালে গুলির ঘটনা ঘটে। এই নৈশভোজে অংশ নিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।

গুলির শব্দ শোনার পর জরুরিভিত্তিতে প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে নিরাপদে সরিয়ে নেন নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের সদস্যরা। পরে ট্রাম্প হোয়াইট হাউসের ব্রিফিং রুমে সাংবাদিকদের ব্রিফিং করেন।অনুষ্ঠানটি সম্পর্কে ট্রাম্প বলেন, এটি ছিল বাক্স্বাধীনতার প্রতি উৎসর্গ করা একটি আয়োজন, যার উদ্দেশ্য ছিল ঐক্য গড়ে তোলা।

ট্রাম্প বলেন, ওয়াশিংটন হিলটন হোটেলে নৈশভোজের অনুষ্ঠান চলাকালে গুলির ঘটনায় সন্দেহভাজন হামলাকারীর কাছে ‘একাধিক অস্ত্র’ ছিল। আর সন্দেহভাজন এই হামলাকারী একজন ‘সম্ভাব্য হত্যাকারী’। মার্কিন সিক্রেট সার্ভিসের কিছু ‘অত্যন্ত সাহসী’ সদস্য এই সন্দেহভাজন হামলাকারীকে ধরে ফেলেন।

ওয়াশিংটনের যে হোটেলে (ওয়াশিংটন হিলটন হোটেল) এই নৈশভোজের আয়োজন করা হয়েছিল, সেটি ‘বিশেষভাবে নিরাপদ’ নয় বলে মন্তব্য করেন ট্রাম্প।

ট্রাম্প বলেন, ‘আমরা আজ রাতে ঘটে যাওয়া সব পরিস্থিতি পর্যালোচনা করেছি, এবং আমি বলব, এটি খুব বেশি নিরাপদ একটি ভবন নয়।’হোটেলটি ১৯৬৫ সালে চালু হয়। চালু হওয়ার পর থেকে এখানে বহু গুরুত্বপূর্ণ রাজনৈতিক অনুষ্ঠান হয়েছে।

ঘটনার বিবরণ দিতে গিয়ে ট্রাম্প বলেন, এ ঘটনায় একজন ব্যক্তিই জড়িত বলে তিনি মনে করেন। সন্দেহভাজন ব্যক্তি একাধিক অস্ত্র নিয়ে একটি নিরাপত্তাচৌকিতে হামলা চালান। পরে সিক্রেট সার্ভিসের কিছু অত্যন্ত সাহসী সদস্য তাঁকে নিষ্ক্রিয় করেন।

ট্রাম্প বলেন, এ ঘটনায় একজন কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেন। তাঁকে খুব কাছ থেকে গুলি করা হয়েছিল। তবে তিনি প্রাণে বেঁচে গেছেন। কারণ, তিনি খুব ভালো বুলেটপ্রুফ ভেস্ট পরেছিলেন।

ট্রাম্প বলেন, গত কয়েক বছরে এটিই প্রথম ঘটনা নয়, যেখানে কোনো রিপাবলিকানকে একজন ‘সম্ভাব্য হত্যাকারী’ দ্বারা হামলার শিকার হতে হয়েছে।এ প্রসঙ্গে ট্রাম্প আগের দুটি ঘটনার কথা উল্লেখ করেন। একটি পেনসিলভানিয়ার, আরেকটি ফ্লোরিডার। তিনি প্রেসিডেন্ট পুনর্নির্বাচিত হওয়ার আগে এই দুটি স্থানে তাঁকে হত্যার চেষ্টা করা হয়েছিল।

ট্রাম্প বলেন, ওয়াশিংটন হিলটন হোটেলের ঘটনায় সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে হেফাজতে নেওয়া হয়েছে। তিনি এই সন্দেহভাজন ব্যক্তিকে ‘খুবই অসুস্থ মানসিকতার মানুষ’ বলে বর্ণনা করেন।

হোয়াইট হাউসের ব্রিফিং রুমে ফার্স্ট লেডিকে দেখা যায়। ব্রিফিং রুমে ফার্স্ট লেডির উপস্থিতি খুবই বিরল ঘটনা। এই ঘটনাটি মেলানিয়ার জন্য মানসিকভাবে গভীর আঘাতের বলে উল্লেখ করেন ট্রাম্প।



এ পাতার আরও খবর

ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী
মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’। মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’।
ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল
ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প
ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের
ওয়াশিংটন সম্পূর্ণ প্রস্তুত, উপযুক্ত সময়ে শেষ করে দেওয়া হবে ইরানকে: ট্রাম্প ওয়াশিংটন সম্পূর্ণ প্রস্তুত, উপযুক্ত সময়ে শেষ করে দেওয়া হবে ইরানকে: ট্রাম্প
ইরানের হামলায় উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো এখন ‘অকার্যকর’ ইরানের হামলায় উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো এখন ‘অকার্যকর’

আর্কাইভ

আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী
ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন
বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
হরমুজ পারাপারে বন্ধুপ্রতিম দেশের ফি মওকুফ করছে ইরান
টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা
এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
আজ থেকে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা
মোসাদের হয়ে ‘গুপ্তচরবৃত্তি’, দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান
আজ থেকে সারা দেশে মিলবে হামের টিকা