শিরোনাম:
●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয় ●   ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ●   নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী ●   মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের ●   হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
ঢাকা, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

BBC24 News
মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » সুচির বিরুদ্ধে রায় ঘোষণা স্থগিত
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » সুচির বিরুদ্ধে রায় ঘোষণা স্থগিত
৬৮৪ বার পঠিত
মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সুচির বিরুদ্ধে রায় ঘোষণা স্থগিত

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃমিয়ানমারের  অভ্যুত্থানে ক্ষমতা হারানো নেত্রী অং সান সুচির বিরুদ্ধে বিচারের রায় ঘোষণা স্থগিত করা হয়েছে। আজ মঙ্গলবার রায় ঘোষণার নির্ধারিত দিন ছিল। কিন্তু বিবাদীপক্ষ আরো একজন চিকিৎসকের সাক্ষ্য নিতে চায়। এ জন্য তারা আর্জি জানালে সম্মতি দেয় আদালত।

বার্তা সংস্থা এপি’কে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন দ্যা হিন্দু। খবরে বলা হয়, আজ মঙ্গলবার যদি রায় ঘোষণা হতো তাহলে তা হতো ৭৬ বছর বয়সী শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী অং সান সুচি ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম রায়।

নতুন নির্বাচনের পর গত ১লা ফেব্রুয়ারি দ্বিতীয় মেয়াদে ক্ষমতা শুরুর কথা ছিল সুচি ও তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির। তার মাত্র কয়েক ঘন্টা আগে রক্তপাতহীন এক অভ্যুত্থানের মধ্য দিয়ে তাকে উৎখাত করে সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লাইং।

একই সঙ্গে সুচির প্রেসিডেন্ট উইন মিন্টসহ গ্রেপ্তার করে বেশির ভাগ গুরুত্বপূর্ণ নেতাকর্মীকে। তারপর একে একে বিপুল পরিমাণ অভিযোগ আনা হয় সুচির বিরুদ্ধে। এসব রায়ে যদি তিনি দোষী সাব্যস্ত হন তাহলে বহু বছর তাকে জেল দেয়া হতে পারে।
সেনাবাহিনীর বিরুদ্ধে উস্কানি দেয়া এবং করোনা ভাইরাসের বিধিনিষেধ ভঙ্গের অভিযোগের রায় দেয়ার কথা ছিল মঙ্গলবার।

কিন্তু বিচারক আগামী ৬ই ডিসেম্বর পর্যন্ত তা মূলতবি ঘোষণা করেন।
আইনি একজন কর্মকর্তা নিজের নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ড. জাওয়া মিন্ট মুয়াং নামের একজন নতুন সাক্ষী সাক্ষ্য দিতে চেয়েছেন। তার সাক্ষ্য নেয়ার জন্য রায় মুলতবি করা হয়েছে।



এ পাতার আরও খবর

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী
ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন

আর্কাইভ

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী
ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন