বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু » ইরানে সুইডেনের নাগরিকের মৃত্যুদণ্ড
ইরানে সুইডেনের নাগরিকের মৃত্যুদণ্ড
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ইরানে এক সুইডিশ নাগরিককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে৷ সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মারিয়া মালমার স্টেনারগার্ড এ কথা জানান৷ এক বিবৃতিতে এর নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘‘মৃত্যুদণ্ড একটি অমানবিক, নিষ্ঠুর এবং অপরিবর্তনীয় শাস্তি। সুইডেন, ইউরোপীয় ইউনিয়নের বাকি দেশগুলোর সঙ্গে একযোগে, সকল পরিস্থিতিতে এর প্রয়োগের নিন্দা জানায়৷’’
সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী জানান, মৃত্যুদণ্ড প্রাপ্ত ব্যক্তিকে গত বছরের জুন মাসে ইরান ও ইসরায়েলের মধ্যে ১২ দিনের যুদ্ধ চলার সময় ইরানে গ্রেপ্তার করা হয়েছিল৷ স্টেনারগার্ড বলেন, সুইডেন বারবার ইরানের কর্মকর্তাদের কাছে বিষয়টি উত্থাপন করেছে৷ বিবৃতিতে উল্লেখ করা হয়, মৃত্যুদণ্ড কার্যকরের পূর্ববর্তী আইনি প্রক্রিয়াও ইরান যথাযথভাবে অনুসরণ করেনি।
বুধবার এর আগে ইরান কর্তৃপক্ষ ইসরায়েলি গোয়েন্দা সংস্থার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকরের ঘোষণা দেয়। সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীর উল্লেখ করা ব্যক্তি আর ইরানের কর্তৃপক্ষের ঘোষণা করা ব্যক্তি এক কিনা তা এখনো স্পষ্ট নয়।
সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর করা হয় এমন দেশগুলোর মধ্যে ইরান অন্যতম৷ গত বছর দেশটিতে এক হাজার জনেরও বেশি মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।




ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ 