শনিবার, ৪ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » বিশ্বের সব দেশকে প্রস্তুত থাকতে বলল- ডব্লিউএইচও
বিশ্বের সব দেশকে প্রস্তুত থাকতে বলল- ডব্লিউএইচও
বিবিসি২৪নিউজ, আন্তর্জাতিক ডেস্কঃ করোনা ভাইরাসের বিপজ্জনক নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে সব দেশকে প্রস্তুত থাকতে বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
শুক্রবার (৩ ডিসেম্বর) বিবিসির প্রতিবেদনে বলা হয়, পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় এলাকায় ডব্লিউএইচও’র আঞ্চলিক ডিরেক্টর ড. তাকেশি কাসাই বলেন, বিভিন্ন দেশে করোনার ওমিক্রন ধরনে আক্রান্তের সংখ্যা প্রতিদিন বাড়ছে।
আমরা যে খবর পাচ্ছি, প্রকৃত চিত্র তার থেকেও ব্যাপক। এই ধরন ভৌগলিকভাবে ইতোমধ্যেই অনেক বেশি ছড়িয়ে পড়েছে।
ওমিক্রন থেকে করোনার নতুন ঢেউ আসার সম্ভাবনার জন্য সব দেশকে তৈরি থাকতে বলেছেন ড. তাকেশি কাসাই। তিনি বলেন, করোনার ডেল্টা ধরন ঠেকাতে যেসব শিক্ষা আমরা পেয়েছি, নতুন এই ধরন মোকাবিলায় তা কাজে লাগাতে হবে।
শুক্রবার প্রকাশিত নতুন তালিকায় বলা হয়েছে, কমপক্ষে ৩০ দেশে ছড়িয়ে পড়েছে ওমিক্রন। এসব দেশে মোট ৩৭৫ জন করোনার এই ধরনে আক্রান্ত হয়েছেন।
দুই দিন আগেও ওমিক্রনের সংক্রমণ তালিকায় ছিল ১২টি দেশের নাম।
হিন্দুস্তান টাইমসের খবর অনুযায়ী ওমিক্রন ছড়িয়ে পড়া ৩০ দেশ হলো- ভারত (শনাক্ত ২), দক্ষিণ আফ্রিকা (১৮৩), বতসোয়ানা (১৯), নেদারল্যান্ডস (১৬), হংকং (৭), ইসরায়েল (২), বেলজিয়াম (২), যুক্তরাজ্য (৩২), জার্মানি (১০), অস্ট্রেলিয়া (৪), ইতালি (৮), চেকিয়া (১), ডেনমার্ক (৬), অস্ট্রিয়া (৪), কানাডা (৭), সুইডেন (৪), সুইজারল্যান্ড (৩), স্পেন (২), পর্তুগাল (১৩), জাপান (২), ফ্রান্স (১), ঘানা (৩৩), দক্ষিণ কোরিয়া (৩), নাইজেরিয়া (৩), ব্রাজিল (২), নরওয়ে (২), সৌদি আরব (১), আয়ারল্যান্ড (১), সংযুক্ত আরব আমিরাত (১) এবং মার্কিন যুক্তরাষ্ট্র (১)।




ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী
ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন
বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
হরমুজ পারাপারে বন্ধুপ্রতিম দেশের ফি মওকুফ করছে ইরান
সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত 