শিরোনাম:
●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয় ●   ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ●   নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী ●   মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের ●   হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
ঢাকা, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

BBC24 News
বুধবার, ১৯ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রে বিএনপির লবিংয়ের লেনদেন নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রে বিএনপির লবিংয়ের লেনদেন নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি
৬৬৩ বার পঠিত
বুধবার, ১৯ জানুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যুক্তরাষ্ট্রে বিএনপির লবিংয়ের লেনদেন নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতি বেদক ঢাকাঃ যুক্তরাষ্ট্রে তদবিরকারী বা লবিস্ট প্রতিষ্ঠান নিয়োগের জন্য বিএনপি কীভাবে আর্থিক লেনদেন করেছে, তা খতিয়ে দেখতে বাংলাদেশ ব্যাংককে চিঠি পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি ওই লেনদেনের বিষয়টি বিএনপি আয়-ব্যয়ের হিসাবে উল্লেখ করেছে কি না, সেটাও খতিয়ে দেখতে পররাষ্ট্র মন্ত্রণালয় নির্বাচন কমিশনে (ইসি) চিঠি পাঠিয়েছে।

আজ বুধবার বিকেলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম চিঠি পাঠানোর বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন। দুপুরে ওই চিঠি দুটি পাঠানো হয়েছে।

মো. শাহরিয়ার আলম বলেন, ‘যুক্তরাষ্ট্রে বিএনপি ও জামায়াতের লবিস্ট নিয়োগসংক্রান্ত যেসব নথি গণমাধ্যমকে দেওয়া হয়েছিল, সেগুলো বাংলাদেশ ব্যাংকে চিঠিসহ পাঠানো হয়েছে। বর্তমান আইনের আলোকে এগুলো যাচাই-বাছাই করে কোনো ব্যত্যয় পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ ব্যাংককে অনুরোধ জানিয়েছি।

একই বিষয়ে নির্বাচন কমিশনে চিঠি পাঠানোর কথা উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘নির্বাচন কমিশনের রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা অনুযায়ী প্রতিবছর জুলাইয়ে হিসাব জমা দেওয়ার বিধান রয়েছে। অনেক সময় বিভিন্ন কারণে তা পিছিয়ে যায়। সেখানে এই (যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগের লেনদেন) আয়-ব্যয়ের হিসাব দিয়েছে কি না, সেটি জানতে চেয়েছি। কারণ, চুক্তিতে বিএনপি কেন্দ্রীয় দপ্তরের ঠিকানা দেওয়ায় কোন তহবিল থেকে ওই অর্থ গেছে এবং তা আয়-ব্যয়ের হিসাবে লিপিবদ্ধ আছে কি না, নিশ্চিত করতে অনুরোধ জানিয়েছি। এর ব্যত্যয় পেলে নির্বাচন কমিশন তাদের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।

গতকাল মঙ্গলবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী তাঁর দপ্তরে সাংবাদিকদের জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রে তদবিরকারী বা লবিস্ট প্রতিষ্ঠান নিয়োগের জন্য বিএনপি সাড়ে ৩৭ লাখ ডলার খরচ করেছে (প্রায় ৩২ কোটি টাকা)। লবিস্ট প্রতিষ্ঠানের সঙ্গে বিএনপি কীভাবে আর্থিক লেনদেন করেছে, তা খতিয়ে দেখতে বাংলাদেশ ব্যাংককে চিঠি পাঠাবে পররাষ্ট্র মন্ত্রণালয়। লবিস্ট প্রতিষ্ঠানকে দেওয়া ওই অর্থ বৈধ পথে আয়ের মাধ্যমে দেওয়া হয়েছে কি না, সেটা দেখতে যুক্তরাষ্ট্রকেও অনুরোধ জানানো হবে।



এ পাতার আরও খবর

ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয় ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত
পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী
বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলা সবাইকে সচেতন হতে হবে: আন্তর্জাতিক ধরিত্রী দিবসে মহাসচিবের আহবান বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলা সবাইকে সচেতন হতে হবে: আন্তর্জাতিক ধরিত্রী দিবসে মহাসচিবের আহবান
ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প
ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
বিবিসির ছাঁটাইয়ের ঘোষণা, চাকরি হারাবেন ১০ শতাংশ কর্মী বিবিসির ছাঁটাইয়ের ঘোষণা, চাকরি হারাবেন ১০ শতাংশ কর্মী
টাইমের ২০২৬ সালের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান টাইমের ২০২৬ সালের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান

আর্কাইভ

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী
ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন