মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » সংঘাত বন্ধের আহ্বান ইইউ প্রধানের
সংঘাত বন্ধের আহ্বান ইইউ প্রধানের
বিবিসি২৪নিউজ,ইইউ প্রতিনিধি: ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডেয়ার লাইয়েন বলেছেন, ‘‘অবশ্যই উত্তেজনা কমাতে হবে এবং সংঘাত ছড়িয়ে পড়া রুখতে কঠোর পরিশ্রম করতে হবে আমাদের৷’’ ব্রাসেলসে সাংবাদিকদের তিনি আরো বলেন, ‘‘এই অঞ্চলের স্থিতিশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ৷’’
অন্যদিকে দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে চীন৷ ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা ও ইরানের পাল্টা হামলার তৃতীয় দিনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, ‘‘সবচেয়ে জরুরি কাজ হলো অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করা এবং সংঘাতের বিস্তার রোধ করা৷’’ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বানও জানান তিনি৷
রাশিয়ার অভিযোগ, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল জোর করে ইরানে শাসনব্যবস্থায় পরিবর্তন আনার চেষ্টা করছে৷ এর মাধ্যমে আরব প্রতিবেশীদের সঙ্গে তেহরানের সম্পর্ক স্বাভাবিক করার যে চেষ্টা চলছিল তা ব্যাহত করা হচ্ছে বলেও মনে করে তারা৷ সোমবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলে, ‘‘এটা স্পষ্ট হয়ে গেছে যে, ওয়াশিংটন এবং তেল আভিভ একটি সার্বভৌম রাষ্ট্রের নেতৃত্বকে হত্যার মতো অসাধু উপায় অবলম্বন করে ইরানে শাসনব্যবস্থা পরিবর্তনের পাশাপাশি ইরান এবং তার আরব প্রতিবেশীদের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়া ব্যাহত করার চেষ্টা করছে৷’’ ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ ইরানে বিমান হামলার বিষয়ে ‘গভীর হতাশা’ প্রকাশ করে বলেন, দেশটির (ইরান) সঙ্গে আলোচনা চলমান থাকা সত্ত্বেও অ্যামেরিকা ইরানের বিরুদ্ধে ‘সরাসরি আগ্রাসনের’ পক্ষে সিদ্ধান্ত নিয়েছে৷




ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ 