শিরোনাম:
●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয় ●   ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ●   নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী ●   মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের ●   হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
ঢাকা, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

BBC24 News
শুক্রবার, ১৩ মে ২০২২
প্রথম পাতা » আমেরিকা | তথ্যপ্রযুক্তি | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » টুইটারে কর্মী ছাঁটাই শুরু,দুজন জ্যেষ্ঠ নির্বাহী চাকরিচ্যুত
প্রথম পাতা » আমেরিকা | তথ্যপ্রযুক্তি | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » টুইটারে কর্মী ছাঁটাই শুরু,দুজন জ্যেষ্ঠ নির্বাহী চাকরিচ্যুত
৭২৩ বার পঠিত
শুক্রবার, ১৩ মে ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

টুইটারে কর্মী ছাঁটাই শুরু,দুজন জ্যেষ্ঠ নির্বাহী চাকরিচ্যুত

---বিবিসি২৪নিউজ, যুক্তরাষ্ট্র প্রতিনিধিঃ মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের কাছে আনুষ্ঠানিকভাবে টুইটারের মালিকানা হস্তান্তরের আগে  দুজন জ্যেষ্ঠ নির্বাহীকে চাকরিচ্যুত করার তথ্য নিশ্চিত করেছে মাইক্রো ব্লগিং সাইট টুইটার। এ ছাড়া প্রতিষ্ঠানটি বেশির ভাগ নিয়োগ স্থগিত করার কথাও জানিয়েছে।

টুইটারের এক মুখপাত্র গতকাল বৃহস্পতিবার এএফপিকে বলেন, প্রতিষ্ঠানের হেড অব প্রডাক্টস ব্রুস ফাল্কের পাশাপাশি কোম্পানির গবেষণা, নকশা ও প্রকৌশলবিষয়ক মহাব্যবস্থাপক কেভন বেকপুর চাকরি থেকে বিদায় নিচ্ছেন।

তবে কেভন বলেন, সান ফ্রান্সিসকোভিত্তিক প্রযুক্তি কোম্পানিটি তাঁকে বরখাস্ত করেছে।টুইটার পোস্টে কেভন বলেন, ‘সত্য হলো, যা বলা হয়েছে, তা ঠিক নয়। আমি কখনো টুইটার ছেড়ে যাওয়ার কথা ভাবিনি। এটি আমার সিদ্ধান্ত নয়।’

কেভন পিতৃত্বকালীন ছুটিতে ছিলেন। এ অবস্থায় তিনি চাকরি হারানোর কথা জানেন।কেভন বলেন, টুইটারপ্রধান পরাগ আগারওয়াল তাঁকে চাকরি ছেড়ে দিতে বলেছেন। জানিয়েছেন, তিনি টুইটারকে ভিন্নভাবে চালাতে চান।

টুইটার কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে গুরুত্বপূর্ণ পদ বাদে সব ধরনের নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে। চলতি সপ্তাহ থেকেই তা কার্যকর হবে। টুইটার কেনার জন্য গত মাসে চুক্তিতে উপনীত হন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী মাস্ক।

চলতি বছরের শেষ নাগাদ আনুষ্ঠানিক চুক্তি হওয়ার কথা রয়েছে। চুক্তি শেষে কোম্পানির মালিকানা হস্তান্তর হবে।

চুক্তি হলে ৪ হাজার ৪০০ কোটি ডলারের বিনিময়ে টুইটারের মালিক হবেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি।চুক্তিতে উপনীত হওয়ার পরই খবর বের হয়, মাস্ক টুইটার থেকে কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছেন। প্রতিষ্ঠানটির নিচের দিকের কর্মীদের দক্ষতা বাড়াতে তিনি এই পরিকল্পনা করছেন বলে জানা গেছে।

মাস্কের পরিকল্পনা অনুযায়ী, ব্যয় কমাতে টুইটারে শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের বেতনও বন্ধ হতে পারে।একই সঙ্গে নতুন উপায়ে টুইটারের আয় বাড়ানোর কথাও ভাবছেন মাস্ক।



এ পাতার আরও খবর

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী
মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’। মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’।
ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল
ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প
ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের

আর্কাইভ

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী
ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন