শিরোনাম:
●   বাংলাদেশকে আর কেউ তাঁবেদার রাষ্ট্রে বানাতে পারবে না: প্রধানমন্ত্রী ●   ইরান চুক্তি করতে চায়, তবে প্রস্তাব গ্রহণযোগ্য নয়: ট্রাম্প ●   সব চুক্তি মেনে নেয়ার কোনো কারণ নেই: আব্বাস আরাগচি ●   রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা ●   ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা ●   ১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত ●   জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা ●   আইসিজে ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ●   জলবায়ু অভিযোজনে দরিদ্র দেশগুলোকে নামমাত্র ৫ কোটি ডলারের তহবিলে প্রতিশ্রুতি সহায়তা ●   ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ন ১৪৩৩

BBC24 News
শনিবার, ১৪ মে ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » উ.কোরিয়ায় জ্বরে আরও ২১ জনের মৃত্যু
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » উ.কোরিয়ায় জ্বরে আরও ২১ জনের মৃত্যু
৭৪০ বার পঠিত
শনিবার, ১৪ মে ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

উ.কোরিয়ায় জ্বরে আরও ২১ জনের মৃত্যু

---বিবিসি২৪নিউজ,এশিয়া ডেস্কঃ উত্তর কোরিয়া জ্বরে নতুন করে আরও ২১ জনের মৃত্যুর খবর জানিয়েছে । এছাড়া কয়েক হাজার মানুষের শরীরে জ্বরের লক্ষণ দেখা দিয়েছে।

আল জাজিরার খবরে বলা হয়েছে, দেশটির প্রেসিডেন্ট কিম জং উন করোনার প্রকোপ তার দেশকে ‘ভয়াবহ টালমাটাল’ অবস্থার মধ্যে রেখেছে বলে সতর্ক করেছেন।

এর আগে উত্তর কোরিয়া গত বৃহস্পতিবার প্রথমবারের মতো করোনাভাইরাস শনাক্তের কথা স্বীকার করে।

এর এক দিন পরই প্রথম রোগীর মৃত্যুর কথা নিশ্চিত করে দেশটি।
শুক্রবার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, উত্তর কোরিয়ায় করোনার ভয়াবহ সংক্রমণ দেখা দিয়েছে। সাড়ে তিন লাখ মানুষ ইতিমধ্যে জ্বরে আক্রান্ত হয়েছেন।

২০২০ সালে করোনার শুরু থেকেই বিধিনিষেধের মধ্যে রয়েছে উত্তর কোরিয়া।

কিন্তু আশপাশের সব দেশে অমিক্রনের ব্যাপক সংক্রমণ ঘটে। তখন বিশেষজ্ঞরা বলেছিলেন, উত্তর কোরিয়ায় সংক্রমণ ছড়ানো সময়ের ব্যাপার মাত্র।
গত এপ্রিলের শেষ থেকে পুরো উত্তর কোরিয়ায় জ্বরের প্রকোপ দেখা যায়, যার কারণ জানা যায়নি। এই আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ছয়জন মারা গেছেন, যার একজনের শরীরে করোনা শনাক্ত হয়েছিল।

আড়াই কোটি মানুষের দেশটিতে করোনার টিকা দেওয়া হয়নি।
আল জাজিরার খবরে বলা হয়েছে, উত্তর কোরিয়ায় জ্বরে সর্বমোট ২৭ জনের মৃত্যু হয়েছে। অসুস্থ রয়েছেন ৫ লাখ ২৪ হাজার ৪৪০ জন। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, ২ লাখ ৪৩ হাজার ৬৩০ জন সুস্থ হয়েছেন এবং ২ লাখ ৮০ হাজার ৮১০ জন কোয়ারেন্টাইনে রয়েছেন।

করোনা সংক্রমণ পরিস্থিতির মধ্যে দেশটির শাসক দল ওয়ার্কাস পার্টি জরুরি বৈঠকে বসে।

এই বৈঠকে কিম জং উন হুঁশিয়ারি দিয়ে বলেন, সংক্রমণ শুরুর পর তার দেশ ভয়াবহ পরিস্থিতির মধ্যে আছে। তবে কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।



এ পাতার আরও খবর

ইরান চুক্তি করতে চায়, তবে প্রস্তাব গ্রহণযোগ্য নয়: ট্রাম্প ইরান চুক্তি করতে চায়, তবে প্রস্তাব গ্রহণযোগ্য নয়: ট্রাম্প
সব চুক্তি মেনে নেয়ার কোনো কারণ নেই: আব্বাস আরাগচি সব চুক্তি মেনে নেয়ার কোনো কারণ নেই: আব্বাস আরাগচি
রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা
ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা
১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত ১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত
জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা
জলবায়ু অভিযোজনে দরিদ্র দেশগুলোকে নামমাত্র ৫ কোটি ডলারের তহবিলে প্রতিশ্রুতি সহায়তা জলবায়ু অভিযোজনে দরিদ্র দেশগুলোকে নামমাত্র ৫ কোটি ডলারের তহবিলে প্রতিশ্রুতি সহায়তা
ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া

আর্কাইভ

বাংলাদেশকে আর কেউ তাঁবেদার রাষ্ট্রে বানাতে পারবে না: প্রধানমন্ত্রী
রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা
ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা
১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত
জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা
আইসিজে ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
জলবায়ু অভিযোজনে দরিদ্র দেশগুলোকে নামমাত্র ৫ কোটি ডলারের তহবিলে প্রতিশ্রুতি সহায়তা
ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া