রবিবার, ২৫ জুন ২০২৩
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » চালু হলো দেশের বৃহত্তম পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র,জাতীয় গ্রিডে যুক্ত হলো ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ
চালু হলো দেশের বৃহত্তম পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র,জাতীয় গ্রিডে যুক্ত হলো ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিনিধি: কয়লা সংকটে ২০ দিন বন্ধ থাকার পর দেশের বৃহত্তম পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র রবিবার (২৫ জুন) সন্ধ্যা সোয়া ৬টায় আবারও চালু হয়েছে। এতে ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ সরাসরি জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। বিদ্যুৎকেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী রেজওয়ান ইকবাল খান বলেন, ‘আপাতত দুটি ইউনিটের একটি চালু করা হলো। অপরটি চালু করতে আরও কয়েকদিন সময় লাগবে।’
তিনি বলেন, ‘এর আগে সকালে বিদ্যুৎকেন্দ্রটির বয়লার চালু করা হয়। সকাল থেকে চিমনি থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে। টারবাইনে কয়লা লোড দেওয়া শেষ হয়েছে বিকাল ৪টায়। এর পাঁচ মিনিট পর সময় একটি ইউনিটে ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে যা সরাসরি যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে।
তত্ত্বাবধায়ক প্রকৌশলী জানান, এর আগে ইন্দোনেশিয়া থেকে ৪১ হাজার ২০৭ হাজার মেট্রিক টন কয়লাবাহী জাহাজ অ্যাথেনা বৃহস্পতিবার রাত ৩টার দিকে পায়রা সমুদ্র বন্দরে নোঙর করে। পরদিন বিকাল ৩টা থেকে লাইটার জাহাজের মাধ্যমে অ্যাথেনা মাদার ভেসেল থেকে কয়লা আনা হয় তাপ বিদ্যুৎকেন্দ্রের মূল জেটিতে। এরপর শনিবার দিবাগত রাত আড়াইটায় ভেসেলটি সরাসরি বিদ্যুৎকেন্দ্রের মূল জেটিতে ভিড়ে। আধা ঘণ্টা পর রাত ৩টা থেকে সরাসরি কয়লা খালাস কার্যক্রম শুরু হয়।
তিনি আরও বলেন, গত রাত থেকেই বিদ্যুৎ উৎপাদনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করে রেখেছিলাম। ফলে নির্দিষ্ট সময়েই বিকাল ৪টা ৫ মিনিটে আমরা বিদ্যুৎ উৎপাদন শুরু করতে পেরেছি।
প্রসঙ্গত, ডলার সংকটের কারণে বকেয়া পরিশোধ করতে না পারায় দেখা দেয় কয়লা সংকট। যার ফলে গত ২৫ মে পায়রা বিদ্যুৎকেন্দ্রের ১৩২০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন দুই ইউনিটের একটি বন্ধ হয়ে যায়। বাকি কয়লা দিয়ে অপর ইউনিটটি কিছু দিন চালানোর পর ৫ জুন সেটিও বন্ধ হয়ে যায়।




জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা
আইসিজে ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
যুদ্ধবিরতির পরও গাজায় গণহত্যা চালিয়ে গেছে ইসরায়েল: জাতিসংঘ
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানে নতুন বার্তা মোজতবা খামেনির
ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর 