শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
BBC24 News
রবিবার, ২ জুলাই ২০২৩
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বিশ্বে শ্রমজীবী দেশের তালিকায় বাংলাদেশ নিম্নে
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বিশ্বে শ্রমজীবী দেশের তালিকায় বাংলাদেশ নিম্নে
৪০৩ বার পঠিত
রবিবার, ২ জুলাই ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বে শ্রমজীবী দেশের তালিকায় বাংলাদেশ নিম্নে

---বিবিসি২৪নিউজ,অনলাইন ডেস্ক: শ্রমজীবী মানুষের জন্য বিশ্বের ‘সবচেয়ে বাজে’ ১০টি দেশের একটি বাংলাদেশ। ইন্টারন্যাশনাল ট্রেড ইউনিয়ন কনফেডারেশনের (আইটিইউসি) বৈশ্বিক অধিকার সূচক ২০২৩-এ এই তথ্য উঠে এসেছে। বেলজিয়ামের ব্রাসেলসভিত্তিক সংস্থা আইটিইউসির ১০ম এই সূচক গত শুক্রবার প্রকাশ করা হয়।আইটিইউসি বিশ্বের বৃহত্তম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রেড ইউনিয়ন ফেডারেশন। তারা বিশ্বের শ্রমজীবী মানুষের বৈশ্বিক কণ্ঠস্বর হিসেবে কাজ করে।

১৪৯টি দেশকে অন্তর্ভুক্ত করে আইটিইউসির এবারের সূচকটি করা হয়েছে। সূচকে বাংলাদেশের সঙ্গে থাকা বাকি নয়টি দেশ হলো বেলারুশ, ইকুয়েডর, মিসর, এসওয়াতিনি, গুয়াতেমালা, মিয়ানমার, তিউনিসিয়া, ফিলিপাইন ও তুরস্ক।

স্কোর অনুযায়ী, সূচকে বাংলাদেশের অবস্থান ‘অধিকারের নিশ্চয়তা নেই’ শ্রেণিতে পড়েছে। বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে সূচকে তিনটি বিষয় উল্লেখ করা হয়েছে। এগুলো হলো পশ্চাদমুখী আইন, ইউনিয়ন গঠনে বাধা ও পুলিশি সহিংসতা।

আইটিইউসির প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে শ্রমিকদের অধিকার মারাত্মকভাবে খর্ব করা অব্যাহত রয়েছে। বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার জন্য বাংলাদেশে প্রতিষ্ঠিত আটটি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) শ্রমিকদের ট্রেড ইউনিয়ন গঠন নিষেধ। ইপিজেডে শ্রমিকদের স্বাধীনভাবে অধিকার-সম্পর্কিত মতামত প্রকাশও নিষেধ।

---গার্মেন্টস খাতকে বাংলাদেশের সবচেয়ে বড় শিল্প উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, এই খাতে ৪৫ লাখের বেশি শ্রমিক কাজ করেন। এখানেও ট্রেড ইউনিয়ন গঠনের প্রচেষ্টায় ক্রূরভাবে বাধা দেওয়া হয়। এখানে ধর্মঘট নির্দয়ভাবে দমন করে শিল্প পুলিশ। কর্তৃপক্ষ একটি কঠোর নিবন্ধনপ্রক্রিয়া চাপিয়ে ইউনিয়ন প্রতিষ্ঠার বিষয়টিকে ব্যাহত করেছে।



এ পাতার আরও খবর

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প