শিরোনাম:
●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয় ●   ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ●   নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী ●   মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের ●   হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ ●   আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প ●   পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী ●   ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ঢাকা, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

BBC24 News
শনিবার, ৮ জুলাই ২০২৩
প্রথম পাতা » জাতীয় | প্রিয়দেশ | শিক্ষাঙ্গন | শিরোনাম | সাবলিড » খুলছে স্কুল-কলেজ,ডেঙ্গু প্রতিরোধে সরকারের ৫ নির্দেশনা
প্রথম পাতা » জাতীয় | প্রিয়দেশ | শিক্ষাঙ্গন | শিরোনাম | সাবলিড » খুলছে স্কুল-কলেজ,ডেঙ্গু প্রতিরোধে সরকারের ৫ নির্দেশনা
৬৫১ বার পঠিত
শনিবার, ৮ জুলাই ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খুলছে স্কুল-কলেজ,ডেঙ্গু প্রতিরোধে সরকারের ৫ নির্দেশনা

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকা: ডেঙ্গুজ্বরের প্রকোপ বাড়ছে সারা দেশে। এর মধ্যেই পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে আগামীকাল রোববার খুলছে দেশের সবস্তরের শিক্ষাপ্রতিষ্ঠান। আগামীকাল সকাল থেকেই রাজধানীর প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে নিয়মিত ক্লাস শুরু হবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউশি ডেঙ্গুরোধে সব শিক্ষাপ্রতিষ্ঠান নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাসহ পাঁচ দফা নির্দেশনা দিয়েছে। এ নির্দেশনা দিয়ে আদেশও জারি করা হয়েছে।

আদেশটি সব সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও মাঠপর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে শিক্ষা অধিদপ্তর। নির্দেশনাগুলো মেনে চলার অনুরোধ জানিয়েছে মাউশি।

মাউশির নির্দেশনায় বলা হয়েছে, সম্প্রতি ঢাকা মহানগর ও দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে। অনেক মানুষ আক্রান্ত হয়েছেন এবং অনেকে ঝুঁকিতে আছেন। সতর্কতা অবলম্বন করলে এ রোগ থেকে নিস্তার পাওয়া সম্ভব। ডেঙ্গু এডিস মশাবাহিত রোগ।

শিক্ষাপ্রতিষ্ঠানের খেলার মাঠ ও ভবনগুলোর মধ্যে পানি জমে থাকে, এমন জায়গা ও ফুলের টবে জমে থাকা পানি এডিস মশার উপযুক্ত প্রজননকেন্দ্র। এ অবস্থায় ডেঙ্গুর বিস্তার রোধে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে ঈদুল আজহার ছুটি-পরবর্তী খোলার পর কিছু বিষয় মেনে চলতে চলার অনুরোধ জানানো হয়েছে।

ডেঙ্গু প্রতিরোধে মানতে হবে যে পাঁচ নির্দেশনা
মাউশির আদেশে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে পাঁচ দফা নির্দেশনা দেওয়া হয়েছে। সেগুলো হলো—

১. খেলার মাঠ ও ভবনগুলো নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে

২. মাঠ বা ভবনে জমে থাকা পানি দ্রুত সরিয়ে ফেলতে হবে

৩. শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সৌন্দর্যবর্ধনের জন্য যেসব ফুলের টব রাখা হয়েছে, সেগুলো নিয়মিত পরিষ্কার রাখতে হবে

৪. এডিস মশার প্রজননস্থলে যাতে পানি জমতে না পারে, তা নিশ্চিত করতে হবে

৫. সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও শিক্ষকেরা ডেঙ্গু প্রতিরোধের উপায় নিয়ে প্রত্যহ শিক্ষার্থীদের জানাবেন



এ পাতার আরও খবর

ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয় ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
আজ থেকে সারা দেশে মিলবে হামের টিকা আজ থেকে সারা দেশে মিলবে হামের টিকা
আড়াই হাজার টাকাসহ’ কিষাণ-কিষাণির হাতে উঠলো “কৃষক কার্ড আড়াই হাজার টাকাসহ’ কিষাণ-কিষাণির হাতে উঠলো “কৃষক কার্ড
বাংলা নববর্ষের আত্মপরিচয়ের অনন্য প্রতীক পহেলা বৈশাখ বাংলা নববর্ষের আত্মপরিচয়ের অনন্য প্রতীক পহেলা বৈশাখ
মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস
নেতাকর্মীদের উৎসাহ দিতে প্রথমবার নয়া পল্টনের কার্যালয়ে প্রধানমন্ত্রী  তারেক রহমান নেতাকর্মীদের উৎসাহ দিতে প্রথমবার নয়া পল্টনের কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান
পদ্মায় বাসডুবি: ২৪ জনের মরদেহ উদ্ধার পদ্মায় বাসডুবি: ২৪ জনের মরদেহ উদ্ধার
‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে বিশেষ বৈঠক,স্বাধীনতা দিবসে স্মারক ডাক টিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে বিশেষ বৈঠক,স্বাধীনতা দিবসে স্মারক ডাক টিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
জেট ফুয়েলের দাম বাড়লো  ৮০ শতাংশ জেট ফুয়েলের দাম বাড়লো ৮০ শতাংশ
উপকূলীয় অঞ্চলে ঝড়ে লন্ডভন্ড দুই শতাধিক ঘরবাড়ি উপকূলীয় অঞ্চলে ঝড়ে লন্ডভন্ড দুই শতাধিক ঘরবাড়ি

আর্কাইভ

নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী
ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন
বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
হরমুজ পারাপারে বন্ধুপ্রতিম দেশের ফি মওকুফ করছে ইরান