বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » জাতীয় | নির্বাচন | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না যুক্তরাষ্ট্র
বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না যুক্তরাষ্ট্র
বিবিসি২৪নিউজ,কূটনৈতিক প্রতিবেদক ঢাকা : বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আনুষ্ঠানিকভাবে পর্যবেক্ষক পাঠাবে না যুক্তরাষ্ট্র। তবে ওই দেশ থেকে একটি ‘ইনডিপেনডেন্ট’ (স্বাধীন) পর্যবেক্ষক দল আসবে। আর ঢাকায় মার্কিন দূতাবাসের কর্মকর্তারা তাঁদের মতো করে ঢাকা, সিলেট, চট্টগ্রাম ও খুলনায় নির্বাচন পর্যবেক্ষণে যাবেন। তবে তাঁরা ‘ফরমাল’ (আনুষ্ঠানিক) পর্যবেক্ষক নন, তাঁরা ভোট দেখতে যাবেন।আজ বুধবার দুপুরে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান। এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। ওই বৈঠকে ইসি সচিবও উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বলেন, মার্কিন রাষ্ট্রদূত ও প্রতিনিধিদল সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে জেনেছে। বিশেষ করে পোস্টাল ব্যালট নিয়ে তাদের আগ্রহ বেশি ছিল।
ইসি সচিব বলেন, কোনো জায়াগায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়াবাড়ির খবর আছে কি না, সেটা তারা জানতে চেয়েছিল। ইসি বলেছে, প্রাথমিকভাবে এ খবরগুলো স্থানীয়ভাবে আসে। স্থানীয়ভাবে এ ধরনের খবর থাকলে তা স্থানীয়ভাবে নিষ্পত্তি করা হয়েছে।




৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদহ উদ্ধার
আইজিপির ক্রসফায়ার বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর
বাংলাদেশের মাথাপিছু আয়, ভারতকে ছাড়িয়েছে
বিশ্ববাজারে রেকর্ড, সর্বোচ্চ জ্বালানি তেলের দাম
ভরা মৌসুমে রাঙামাটির সাজেকে পর্যটন বন্ধ, প্রতিদিন ক্ষতি কোটি টাকা
সৌদি আরবে বিমানের সব ফ্লাইট স্থগিত 