বুধবার, ১৯ জুলাই ২০২৩
প্রথম পাতা » প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ : প্রধানমন্ত্রী
বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ : প্রধানমন্ত্রী
বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক ঢাকা: বাংলাদেশ নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে এখন বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার যোগ্যতা অর্জন করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেছেন, জবাবদিহি ও দুর্নীতিকে দূরে ঠেলে দিয়ে আত্মসম্মানবোধ ও কাজের প্রতি আন্তরিকতা নিয়ে এগোতে পারলে যে কোনো কঠিন কিছু সহজভাবে মোকাবিলা করা সম্ভব। শুধু তাই নয়; যে কোনো অসাধ্য সাধন করা যায়। সেটিই প্রমাণ করেছে আজকের বাংলাদেশ।
বুধবার নিজ কার্যালয়ে ২০২৩-২৪ অর্থবছরে বার্ষিক কার্যসম্পাদন চুক্তি উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, দ্রুত দেশের উন্নয়নের লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। তার ফল জনগণ ভোগ করছে। বাংলাদেশে জনসংখ্যা অনেক বেশি হওয়ায় অন্ন, বস্ত্র, চিকিৎসাসহ সব কিছু ব্যবস্থা করে সেই উন্নয়নের গতিতে নিয়ে যাওয়া অত্যন্ত কঠিন কাজ। কিন্তু এটা সম্ভব হয়েছে সর্বস্তরের মানুষের সহযোগিতার জন্য।
প্রধানমন্ত্রী বলেন, আমরা সরকার গঠন করার পরে যারা সংশ্লিষ্ট দায়িত্বে ছিলেন, তারা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন বলেই সব চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব হয়েছে।




মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা
এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
আজ থেকে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা
আজ থেকে সারা দেশে মিলবে হামের টিকা
আবারো হরমুজ প্রণালি বন্ধ করল ইরান 