শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

BBC24 News
শুক্রবার, ৪ আগস্ট ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » ৯ আগস্ট পার্লামেন্ট ভেঙে দিচ্ছে পাকিস্তান
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » ৯ আগস্ট পার্লামেন্ট ভেঙে দিচ্ছে পাকিস্তান
৪২৪ বার পঠিত
শুক্রবার, ৪ আগস্ট ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

৯ আগস্ট পার্লামেন্ট ভেঙে দিচ্ছে পাকিস্তান

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের জাতীয় পরিষদ বা পার্লামেন্ট ভেঙে দেওয়ার চূড়ান্ত তারিখ ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

শীর্ষ আইনপ্রণেতাদের সঙ্গে নৈশভোজে যোগ দিয়ে দেশটির রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তর আলোচনার পর এই সিদ্ধান্ত আসে। আগামী ৯ আগস্ট পার্লামেন্ট ভেঙে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে।

গত ১৮ জুলাই পার্লামেন্ট ভেঙে দেওয়ার তারিখ প্রাথমিকভাবে ৮ আগস্ট জানিয়েছিলেন শেহবাজ শরিফ।

বড় ভাই নেওয়াজ শরিফকে ক্ষমতায় ফিরিয়ে আনার ইঙ্গিতও দিয়েছিলেন বর্তমান প্রধানমন্ত্রী।রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক দুরাবস্থার মাঝে গত মাস থেকেই ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছে শরিফ সরকার। এরই অংশ হিসেবে সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের সুযোগ তৈরির দিনক্ষণও স্পষ্ট করলেন বর্তমান প্রধানমন্ত্রী। আগামী ৯ আগস্ট ক্ষমতা হস্তান্তরের সিদ্ধান্ত চূড়ান্ত করলেন তিনি।

বৃহস্পতিবারের ওই বৈঠকে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সংসদ সদস্যদের মতামত চাওয়ার পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকার গঠনের ব্যবস্থা নিয়েও আলোচনা করেন। সেই সঙ্গে আলোচনায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় পরবর্তী সাধারণ নির্বাচনের আগে ক্ষমতার হস্তান্তরের বিষয়টিও ছিল।

পাকিস্তানের বেশ কয়েকটি গণমাধ্যম এ বিষয়ে প্রতিবেদনও প্রকাশ করেছে। যেখানে বৈঠকের কথা উল্লেখ করে বলা হয়েছে, ৯ আগস্ট প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার জন্য রাষ্ট্রপতির কাছে একটি আনুষ্ঠানিক পত্র পাঠাবেন।যাতে পাকিস্তানের সাংবিধানিক নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতিকে ৪৮ ঘণ্টার মধ্যে স্বাক্ষর করতে হবে। তবে যদি কোনও কারণে রাষ্ট্রপতি ওই পত্রে স্বাক্ষর না করেন, তাহলে অ্যাসেম্বলি স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হয়ে যাবে।



এ পাতার আরও খবর

ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প