শনিবার, ৫ আগস্ট ২০২৩
প্রথম পাতা » প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » শেখ কামালের সেই কাগজে লেখা আজও আমার চোখের সামনে ভাসে: প্রধানমন্ত্রী
শেখ কামালের সেই কাগজে লেখা আজও আমার চোখের সামনে ভাসে: প্রধানমন্ত্রী
বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যখন শেখ কামালের বিয়ে হয়, তখন তার ছোট্ট একটি আপত্তি ছিল। তার কথা ছিল— আমি তো এখনো স্টুডেন্ট; কীভাবে বিয়ে করব? টাকা পাব কোথায়? ওই সময় আমার একটা গাড়ি ছিল। ওই গাড়িটা বিক্রি করেছিলাম। কিছু টাকা ওর নামে একটি অ্যাকাউন্ট করে দিয়েছিলাম। তাকে বলেছিলাম— ঠিক আছে বিয়ের পর তোমাকে কারও কাছে হাত পাততে হবে না। অ্যাকাউন্টে যে টাকা থাকবে, সে টাকা খরচ করবা।
শনিবার বেলা ১১টায় শহিদ শেখ কামালের ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে রাজধানীর শেখ ওসমানী মিলনায়তনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি আরও বলেন, তার তেমন কোনো চাওয়া-পাওয়া ছিল না। খুব সাদাসিধে জীবনযাপন করত। খেলায় তার খুব মনোযোগ ছিল। ফুটবল, ক্রিকেট, হকি ইত্যাদির সঙ্গে সংশ্লিষ্ট ছিল।
প্রধানমন্ত্রী বলেন, একবার আবাহনী ক্লাবের জন্য অ্যাডিডাস জুতা কিনে চেয়েছিল ও (শেখ কামাল)। আমি ওকে বলেছিলাম, তুকি কাগজে লিখে দাও। কারণ আমি তো অত কিছু চিনি না। পরে কাগজে লিখে দিয়েছিল। আজও কাগজে শেখ কামালের অ্যাডিডাস লেখা আমার চোখের সামনে ভাসে।
এদিকে ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার প্রদান করা হয়। সেখানে ১০ ব্যক্তি ও দুই প্রতিষ্ঠানকে এ পুরস্কার দেওয়া হয়।




রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের অধিবেশে আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
যে কারনে চীন থেকে যুদ্ধবিমান কিনলে বাংলাদেশ
জলবায়ু পরিবর্তন: ঢাকা-কলকাতার শহরের মানুষ বাস্তুচ্যুতির ঝুঁকিতে, জাতিসংঘ
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা তারেক রহমানের
রূপপুরের পারমাণবিক কেন্দ্র থেকে বিদ্যুৎ আসবে নভেম্বরে
নবম পে-স্কেলে: সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা
সরকারি চাকরিজীবীদের নবম পে-স্কেল অনুমোদন 