শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

BBC24 News
সোমবার, ৭ আগস্ট ২০২৩
প্রথম পাতা » আইন-আদালত | জাতীয় | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইনে আসছে বিভিন্ন সংশোধনী
প্রথম পাতা » আইন-আদালত | জাতীয় | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইনে আসছে বিভিন্ন সংশোধনী
৫৮৭ বার পঠিত
সোমবার, ৭ আগস্ট ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইনে আসছে বিভিন্ন সংশোধনী

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকা: বহুল বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনের নাম বদলে যাচ্ছে। নতুন নাম হচ্ছে সাইবার সিকিউরিটি আইন। একই সঙ্গে আইনের অনেকগুলো ধারায় সংশোধন আনা হচ্ছে।

সোমবার (৭ আগস্ট) মন্ত্রিসভা বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের এ তথ্য জানান।

সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আইনমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট’-এর নাম পরিবর্তন করা হচ্ছে। এর নতুন নাম হবে ‘সাইবার সিকিউরিটি অ্যাক্ট’।

তিনি আরও বলেন, একই সঙ্গে আইনের অনেকগুলো ধারায় পরিবর্তন আনা হচ্ছে। আজ মন্ত্রিসভা বৈঠকে এ বিষয়ে প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

২০১৮ সালে ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়ন করে সরকার। এরপর এ আইনের অপব্যবহার হচ্ছে অভিযোগ করে বিভিন্ন পর্যায় থেকে আইনটি বাতিলের দাবি ওঠে।

আগামী সেপ্টেম্বরের মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন করা হচ্ছে বলে এর আগে জানিয়েছিলেন আইনমন্ত্রী।



আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না