বুধবার, ৯ আগস্ট ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | শিরোনাম | সাবলিড » ইতালিতে অভিবাসন প্রত্যাশীদের নৌকাডুবি, নিহত ৪১
ইতালিতে অভিবাসন প্রত্যাশীদের নৌকাডুবি, নিহত ৪১
বিবিসি২৪নিউজ,ইইউ প্রতিনিধি: ইতালির ল্যাম্পেদুসা দ্বীপে অভিবাসনপ্রত্যাশীদের একটি নৌকাডুবিতে অন্তত ৪১ জনের প্রাণহানি ঘটেছে। এতে প্রাণে বেচে যাওয়া কয়েকজন অভিবাসীর বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।
বেচে যাওয়া চারজনের একটি দল বার্তাসংস্থা রয়টার্সকে জানায়, তারা একটি নৌকায় ছিলেন। যেটি তিউনিসিয়ার সাফাক্স থেকে ইতালির উদ্দেশে যাত্রা শুরু করেছিল।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, জাহাজডুবির ঘটনায় বেঁচে যাওয়া চারজন উদ্ধারকারীদের বলেছে, তারা একটি নৌকায় ছিল। নৌকাটি বরাবরের মতো তিউনিসিয়ার স্ফ্যাক্স থেকে যাত্রা করেছে। এই পথে অভিবাসন প্রত্যাশীরা ইতালি যাওয়ার চেষ্টা করছিল। মূলত আইভরি কোস্ট এবং গিনি থেকে বেঁচে যাওয়া চারজন বুধবার ল্যাম্পেদুসা পৌঁছেছেন।
চলতি বছর উত্তর আফ্রিকা থেকে ইউরোপ যাওয়ার পথে এক হাজার ৮০০ এর বেশি জনের মৃত্যু হয়েছে। তিউনিসিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দরনগরী সাফাক্স ল্যাম্পেদেসু থেকে ৮০ মেইল দূরে। এই সাফাক্স বর্তমানে অভিবাসনপ্রত্যাশীদের অবৈধভাবে ইউরোপে প্রবেশপথের একটি জনপ্রিয় রুট হয়ে দাঁড়িয়েছে।




রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী 