বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » প্রিয়দেশ | রাজনীতি | শিরোনাম | সাবলিড » বিএনপি সবদিক দিয়ে ব্যর্থ হয়ে জামায়াতের ওপর আক্রমণ করছে: গোলাম পরওয়ার
বিএনপি সবদিক দিয়ে ব্যর্থ হয়ে জামায়াতের ওপর আক্রমণ করছে: গোলাম পরওয়ার
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকা: বিএনপি সবদিক থেকে ব্যর্থ হয়ে এখন জামায়াতে ইসলামীর ওপর সাইবার অ্যাটাক করা শুরু করেছে বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জেলা জামায়াত আয়োজিত নির্বাচনী জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, একবার জামায়াতকে পরীক্ষা করুন। জামায়াত বিজয়ী হলে দেশের মানুষ দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত একটি নতুন বাংলাদেশ পাবে।
রাষ্ট্রের সব সেবা খাতকে দুর্নীতিমুক্ত করা হবে জানিয়ে জামায়াতের এই নেতা বলেন, ভূমি অফিস কিংবা থানায় কোনো সেবা পেতে জনগণকে আর ঘুষ দিতে হবে না।
শিক্ষা ব্যবস্থা প্রসঙ্গে গোলাম পরওয়ার বলেন, নীতি-নৈতিকতার সমন্বয়ে আধুনিক জ্ঞান ও প্রযুক্তিনির্ভর একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে।
তিনি দাবি করেন, জামায়াত ক্ষমতায় গেলে দলের কোনো সংসদ সদস্য স্বল্পমূল্যে প্লট বা বাড়ি নেবেন না এবং ট্যাক্সমুক্ত গাড়িসহ কোনো বিশেষ সুবিধাও গ্রহণ করবেন না।




সাবেক বিচারকের শান্তিতে নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যে আইসিসির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
সন্দেহের বশে বাংলাদেশি বলে কাউকে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট
সবুজ সংকেত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো
এল নিনিওর প্রভাবে জলবায়ু পরিবর্তনে বাংলাদেশে কী হতে পারে, কী প্রস্তুতি দরকার
সৌদির দুই বিমানবন্দরে হুতিদের অতর্কিত হামলায় নিহত ৩, বাংলাদেশিসহ আহত ৩৬
যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করে রাশিয়াকে সমর্থন উ. কোরিয়ার
ইউরোপীয় প্রতিষ্ঠান থেকে ১০ উড়োজাহাজ কেনার চুক্তি করল বাংলাদেশ
মিয়ানমার রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৫০
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে প্রতি ব্যারেল ১০৬ ডলারে পৌঁছেছে
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির 