রবিবার, ২০ আগস্ট ২০২৩
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » পাকিস্তানে যাত্রীবাহী বাসে আগুন,নারী-শিশুসহ নিহত ১৬
পাকিস্তানে যাত্রীবাহী বাসে আগুন,নারী-শিশুসহ নিহত ১৬
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের পিন্ডি ভাট্টিয়ানে এক যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। এ ছাড়া এতে আহত হয়েছে আরও ১৫ জন যাত্রী।
রোববার সকালে ভাট্টিয়ানের কাছে ফয়সালাবাদ মটরওয়েতে এ ঘটনা ঘটেছে। পুলিশের বরাত দিয়ে খবর জিও টিভির।
দেশটির পুলিশ জানিয়েছে, বাসটিতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী ছিলেন। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, যাত্রীবাহী বাসটি করাচি থেকে ইসলামাবাদ যাচ্ছিল। দুই বাসের চালকই নিহত হয়েছেন।
জেলা পুলিশ কর্মকর্তা ডক্টর ফাহাদ বলেছেন, দুই বাসের সংঘর্ষের কিছুক্ষণ পরেই বাসে আগুন ধরে। আহতদের বেশিরভাগই আশঙ্কাজনক অবস্থায়।
তিনি আরও বলেছেন, ডিজেলের ড্রামবাহী এক পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয় যাত্রীবাহী বাসটির। এরপরেই তাতে আগুন ধরে যায়।বাসের জানালা ভেঙ্গে অনেক যাত্রীকে উদ্ধার করা হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।




ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
চিকেনস নেকে’ ২০০০ কোটি রুপিতে ৩১ কি: মহাসড়ক বানাচ্ছে ভারত
ব্রিকসে তারেক রহমান বা তাঁর প্রতিনিধি যোগ দিবে কি না, ভারত জানে না
জলবায়ু পরিবর্তন: ঢাকা-কলকাতার শহরের মানুষ বাস্তুচ্যুতির ঝুঁকিতে, জাতিসংঘ
কেন? তিব্বতে বন্যার ছবি ধামাচাপা দিয়েছিল চীন
জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি
মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মমতার বিরুদ্ধে পুলিশের মামলা দায়
জলবায়ু পরিবর্তন রোধে বিশ্বজুড়ে সম্মিলিত প্রচেষ্টার ডাক নেপালের
‘মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে: বাংলাদেশের অবস্থানের দিকে নজর রাখছে ভারত’ 