শিরোনাম:
●   নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী ●   মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের ●   হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ ●   আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প ●   পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী ●   ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ●   ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন ●   বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা ●   হরমুজ পারাপারে বন্ধুপ্রতিম দেশের ফি মওকুফ করছে ইরান ●   সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত
ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩

BBC24 News
রবিবার, ২৭ আগস্ট ২০২৩
প্রথম পাতা » জেলার খবর | শিরোনাম | সাবলিড » চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় তিন পুলিশ সদস্যের মৃত্যু
প্রথম পাতা » জেলার খবর | শিরোনাম | সাবলিড » চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় তিন পুলিশ সদস্যের মৃত্যু
৬৯৩ বার পঠিত
রবিবার, ২৭ আগস্ট ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় তিন পুলিশ সদস্যের মৃত্যু

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে আসামি আটক করতে গিয়ে ট্রেনের ধাক্কায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুই পুলিশ সদস্য ও স্থানীয় এক ইউপি সদস্য।

রোববার (২৭ আগস্ট) দুপুরে সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের ফকিরহাট এলাকার রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক সামিউর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

উপ-পরিদর্শক সামিউর রহমান জানান, দুপুর ১২টার দিকে স্থানীয় এক ইউপি সদস্যসহ সীতাকুণ্ড পুলিশের একটি টহল দল অভিযানে যাচ্ছিল। ফকিরহাট এলাকার ক্রসিং পার হওয়ার সময় পুলিশ ভ্যানটি রেললাইনে আটকে যায়। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী একটি ট্রেন পুলিশ ভ্যানটিকে ধাক্কা দেয়।

এতে পুলিশ ভ্যানটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই এক কনস্টেবলের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পর আরও দু’জনের মৃত্যু হয়।

চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক নুরুল আলম বলেন, দুর্ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে।

সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল আহমেদ বলেন, ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত পরে জানানো হবে।



আর্কাইভ

নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী
ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন
বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
হরমুজ পারাপারে বন্ধুপ্রতিম দেশের ফি মওকুফ করছে ইরান
টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা
এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা