বৃহস্পতিবার, ৩১ আগস্ট ২০২৩
প্রথম পাতা » আইন-আদালত | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বিচার বিভাগকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা উচিত : প্রধান বিচারপতি
বিচার বিভাগকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা উচিত : প্রধান বিচারপতি
বিবিসি২৪নিউজ,আদালত প্রতিবেদক ঢাকা: বিচার বিভাগকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে ব্যর্থ হলে জাতিকে খারাপ সময়ের জন্য অপেক্ষা করতে হবে’ বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
বৃহস্পতিবার আপিল বিভাগের এজলাস কক্ষে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন।
অ্যাটর্নি জেনারেল অফিস ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে বিদায়ী প্রধান বিচারপতিকে এ সংবর্ধনা দেওয়া হয়।
২৫ সেপ্টেম্বর প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী অবসরে যাবেন। ১ ও ২ সেপ্টেম্বর সাপ্তাহিক ছুটি। এরপর ৩ সেপ্টেম্বর শুরু হবে সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি, যা চলবে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত। সেই হিসাবে ৩১ আগস্টই (বৃহস্পতিবার) শেষ কর্মদিবস তার।
‘বিচার বিভাগ প্রজাতন্ত্রের হৃৎপিণ্ড’ বলে উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন, ‘শাসন বিভাগ, আইন বিভাগের প্রতি মানুষ আস্থা হারাতে পারে, কিন্তু বিচার বিভাগের প্রতি আস্থা হারালে ওই জাতিকে খারাপ দিনের জন্য অপেক্ষা করতে হবে।’
‘বিচার বিভাগ জনগণের মৌলিক অধিকারের রক্ষক, সংবিধানের রক্ষক। তাই বিচারকদের সাহসী ও সুবিচারক হতে হবে।’
১৯৫৬ সালের ২৬ সেপ্টেম্বর কুষ্টিয়ায় জন্ম গ্রহণ করা হাসান ফয়েজ সিদ্দিকী দেশের ২৩তম প্রধান বিচারপতি। ২০২১ সালের ৩১ ডিসেম্বর প্রধান বিচারপতি হিসেবে হাসান ফয়েজ সিদ্দিকীকে শপথ বাক্য পাঠ করান তৎকালীন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।




রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা
সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার
সন্দেহের বশে বাংলাদেশি বলে কাউকে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট
মমতার বিরুদ্ধে পুলিশের মামলা দায়
এআই দিয়ে আদালতের রায় লেখা যাবে না: প্রধান বিচারপতি
সংসদ থেকে সালাম দিয়ে বিরোধীদলের ওয়াকআউট
আন্তর্জাতিক অপরাধ আদালতের কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিলো ট্রাম্প
এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
আবু সাঈদ হত্যা মামলা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড
সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার 