শিরোনাম:
●   রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২৯ ●   আগেইরানের সামরিক বাহিনীর মনোবল ভেঙে গেছে: হেগসেথ ●   যুদ্ধ সমাপ্তি ক্ষেত্রে যে শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট ●   মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস ●   অ্যাপোলোর পর এবার আর্টেমিস: চাঁদ জয়ের পথে নতুন ইতিহাস ●   ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল পাস করল ইসরায়েলি পার্লামেন্ট ●   সরকারের ব্যাংকঋণ অর্ধলক্ষ কোটি টাকা ছাড়াল ●   নরকে স্বাগতম’, ইরানের মাটিতে মার্কিন সেনাদের প্রবেশের আহবান : তেহরানের ●   যুদ্ধ বন্ধে ইরানের নতুন শর্ত, আয় হবে লক্ষ্য কোটি ডলার ●   গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার
ঢাকা, বুধবার, ১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২
BBC24 News
শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » বিশ্ব জলবায়ু অভিবাসনের যুগে প্রবেশ করেছে : আইএমও
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » বিশ্ব জলবায়ু অভিবাসনের যুগে প্রবেশ করেছে : আইএমও
৪০৯ বার পঠিত
শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্ব জলবায়ু অভিবাসনের যুগে প্রবেশ করেছে : আইএমও

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: জলবায়ু অভিবাসনের যুগে’ প্রবেশ করেছে বিশ্ব। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইএমও এই মন্তব্য করেছে।সংস্থাটির মহাপরিচালক অ্যামি পোপ এই সমস্যার জরুরি সমাধানের আহ্বান জানিয়েছেন। ১ সেপ্টেম্বর এক বিবৃতিতে এই কথা বলেন অ্যামি।

চলতি সেপ্টেম্বরের ৪-৬ তারিখে নাইরোবিতে অনুষ্ঠিত হবে আফ্রিকা জলবায়ু শীর্ষ সম্মেলন। ওই আয়োজনকে কেন্দ্র করে তিনি এ বিবৃতি দেন।

সম্মেলনে আফ্রিকার বিভিন্ন অঞ্চলের রাষ্ট্রপ্রধান, মন্ত্রী ও জতিসংঘের ঊর্ধতন কর্মকর্তাসহ বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা যোগ দেবেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, জলবায়ু পরিবর্তনে আফ্রিকার দেশগুলো সবচেয়ে ঝুঁকির মধ্য দিয়ে যাচ্ছে।

---সাম্প্রতিক খরা, বন্যা, দাবদাহ, সমুদ্রপৃষ্টের উচ্চতা বৃদ্ধিসহ নানান দুর্ভোগে পড়েছে পুরো মহাদেশের মানুষ।
জেনেভা-ভিত্তিক ইন্টারনাল ডিসপ্লেসমেন্ট মনিটরিং সেন্টারের প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালে আফ্রিকা মহাদেশে প্রায় ৭৫ লাখ মানুষ বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হয়েছে।

বিশ্ব ব্যাংকের ২০২১ সালের এক প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের মধ্যে আফ্রিকার ১০ কোটি ৫০ লাখ মানুষ অভিবাসী হওয়ার আশঙ্কা রয়েছে।

আগামী ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে কনফারেন্স অব পার্টিস বা কপ২৮।

এর আগেই আফ্রিকায় শীর্ষ সম্মেলন হচ্ছে। সেখানে জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে নেতারা ঐক্যমতে পৌঁছাতে পারেন।
অ্যামি পোপ গত মে মাসে আইওএম-এর মহাপরিচালক হিসেবে নির্বাচিত হন। আগামী অক্টোবর থেকে পাঁচ বছরের জন্য এ সংস্থার নেতৃত্ব দেবেন তিনি। এর আগে ২০২১ সালে অভিবাসন বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সিনিয়র উপদেষ্টার দায়িত্ব পালন করেন অ্যামি।



আর্কাইভ

রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২৯
মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস
অ্যাপোলোর পর এবার আর্টেমিস: চাঁদ জয়ের পথে নতুন ইতিহাস
ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল পাস করল ইসরায়েলি পার্লামেন্ট
সরকারের ব্যাংকঋণ অর্ধলক্ষ কোটি টাকা ছাড়াল
নরকে স্বাগতম’, ইরানের মাটিতে মার্কিন সেনাদের প্রবেশের আহবান : তেহরানের
গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার
নেতাকর্মীদের উৎসাহ দিতে প্রথমবার নয়া পল্টনের কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান
ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল
মার্কিন ঘাঁটি এলাকায় থেকে লোকজনকে দ্রুত সরতে বলল বিপ্লবী গার্ড, যুদ্ধের মধ্যেই ১৪ কোটি ডলারের তেল বিক্রি করছে ইরান