শিরোনাম:
●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয় ●   ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ●   নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
ঢাকা, শুক্রবার, ১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

BBC24 News
শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » উ. কোরিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করছে যুক্তরাষ্ট্র, দ. কোরিয়া ও জাপান
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » উ. কোরিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করছে যুক্তরাষ্ট্র, দ. কোরিয়া ও জাপান
৯৯২ বার পঠিত
শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

উ. কোরিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করছে যুক্তরাষ্ট্র, দ. কোরিয়া ও জাপান

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: গত সপ্তাহে পিয়ংইয়ং-এর একটি গুপ্তচর উপগ্রহ উৎক্ষেপণের প্রচেষ্টা ব্যার্থ হয়। এর পর, যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপান নতুন করে উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে। এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে উত্তর কোরিয়ার গণবিধ্বংসী অস্ত্র এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে সহায়তা করে এমন ব্যক্তি ও প্রতিষ্ঠান। পিয়ংইয়ং-এর পক্ষ থেকে গুপ্তচর উপগ্রহ উৎক্ষেপণের বিষয়ে এই বছরে এটি দ্বিতীয় প্রচেষ্টা।

এছাড়া, এ সপ্তাহের গোঁড়ার দিকে উত্তর কোরিয়ার একটি সামরিক মহড়া চালায়। এই মহড়ায়, পুরো দক্ষিণ কোরিয়া দখল এবং কৌশলগত পারমাণবিক হামলার অনুশীলন করা হয়। যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপানের নিষেধাজ্ঞা এই মহড়ার সঙ্গেও সম্পর্কিত।

শুক্রবার দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রক বলেছে, দেশটি উত্তর কোরিয়ার রিউ কিয়ং প্রোগ্রাম ডেভেলপমেন্ট কোম্পানি এবং তার প্রধান রিউ কিয়ং-চোল ও চীনের শাখা কার্যালয়ের আরো চারজনসহ সেই ফার্মের সাথে যুক্ত পাঁচ ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

মন্ত্রকের মতে, দক্ষিণ কোরিয়া হলো প্রথম দেশ, যারা উত্তর কোরিয়াকে স্যাটেলাইট এবং মনুষ্যবিহীন আকাশযান তৈরিতে সহায়তা করার মতো কাজের জন্য দায়ী ব্যক্তি এবং কোম্পানির নাম উল্লেখ করে তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

জাপানের পররাষ্ট্র মন্ত্রক শুক্রবার বলেছে, তারা উত্তর কোরিয়ার পারমাণবিক এবং ক্ষেপণাস্ত্র উন্নয়নে জড়িত তিনটি গ্রুপ এবং চারজন ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

জাপানের প্রধান মন্ত্রিপরিষদ সচিব মাতসুনো হিরোকাজু মন্ত্রিসভার বৈঠকের পর সংবাদদাতাদের বলেন, তার সরকার উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণের চেষ্টা চালিয়ে যাবে এবং এ বিষয়ে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সাথে ঘনিষ্ঠ সমন্বয় রক্ষা করবে।

ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ বৃহস্পতিবার এক পৃথক নিষেধাজ্ঞার ঘোষণায়, রাশিয়া ভিত্তিক দুজন ব্যক্তি জন জিন ইয়ং, সের্গেই মিখাইলোভিচ কোজলব এবং এন্টেলেক্ট এলএলসি নামের একটি প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার আওতাভূক্ত করেছে।

উত্তর কোরিয়ার অস্থিতিশীলতা সৃষ্টির কার্যকলাপ মোকাবেলায়, দেশ তিনটি তাদের মিত্রদের সাথে কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তির ব্যবহারকে তারা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে।



এ পাতার আরও খবর

ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী

আর্কাইভ

মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী