শিরোনাম:
●   রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা ●   ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা ●   ১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত ●   জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা ●   আইসিজে ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ●   জলবায়ু অভিযোজনে দরিদ্র দেশগুলোকে নামমাত্র ৫ কোটি ডলারের তহবিলে প্রতিশ্রুতি সহায়তা ●   ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ●   কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য ●   জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া ●   ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ন ১৪৩৩
BBC24 News
শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » বিশ্ব সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে : আন্তোনিও গুতেরেস
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » বিশ্ব সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে : আন্তোনিও গুতেরেস
৪২০ বার পঠিত
শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্ব সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে : আন্তোনিও গুতেরেস

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিনিধি: বিশ্বের দেশগুলোর মধ্যে বিভাজন প্রসারিত হওয়ায় সংঘাতের ঝুঁকির মুখোমুখি হচ্ছে বলে জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) জি২০ নেতাদের শীর্ষ সম্মেলনের আগে এক সতর্কবার্তায় তিনি এ কথা জানান।

নয়াদিল্লিতে গুতেরেস সাংবাদিকদের বলেন, ‘যদি আমরা সত্যিই একটি বৈশ্বিক পরিবার হয়ে থাকি, তাহলে আমরা আজকে বরং একটি অকার্যকর পরিবারের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। বিভাজন বাড়ছে, উত্তেজনা বাড়ছে এবং আস্থা ক্ষয় হচ্ছে, যা একসঙ্গে বিভক্ত হওয়া এবং শেষ পর্যন্ত দ্বন্দ্বের আশঙ্কা বাড়িয়ে তুলছে।

২০টি প্রধান অর্থনীতির এ গোষ্ঠী বর্তমানে ১৯টি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন নিয়ে গঠিত, যা বিশ্বব্যাপী জিডিপির প্রায় ৮৫ শতাংশ এবং বিশ্বের জনসংখ্যার দুই-তৃতীয়াংশ।

তবে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ এবং কিভাবে উদীয়মান দেশগুলকে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহায়তা করা যায় সে বিষয়ে গভীর মতবিরোধ নয়াদিল্লিতে দুই দিনের বৈঠকে চুক্তিগুলোকে বাধাগ্রস্ত করবে বলে আশঙ্কা করা হচ্ছে।

গুতেরেস বলেছেন, ‘এই ভাঙন সবচেয়ে অনুকূল পরিস্থিতিতে গভীরভাবে উদ্বেগজনক হবে। আমাদের সময়ে এটি বিপর্যয় সৃষ্টি করে।

বিশ্ব পরিবর্তনের একটি কঠিন মুহূর্তের মধ্যে রয়েছে।
ভবিষ্যত বহুমুখী, কিন্তু আমাদের বহুপক্ষীয় প্রতিষ্ঠানগুলো অতীতের যুগকে প্রতিফলিত করে। বিশ্বব্যাপী আর্থিক স্থাপত্য পুরনো, অকার্যকর এবং অন্যায্য। এর জন্য প্রয়োজন গভীর, কাঠামোগত সংস্কার। একই কথা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ক্ষেত্রেও বলা যেতে পারে। ’

চীনের শি চিনপিং যুক্তরাষ্ট্র ও ভারতের সঙ্গে বর্ধিত বাণিজ্য ও ভূ-রাজনৈতিক উত্তেজনার সময়ে জি২০ বৈঠকে অনুপস্থিত থাকবেন। চীন ও ভারতের মধ্যে একটি দীর্ঘ ও বিতর্কিত সীমান্ত রয়েছে। অন্যদিকে কূটনৈতিক অত্যাচার ও যুদ্ধাপরাধের অভিযোগও রুশ নেতা ভ্লাদিমির পুতিনকে সম্মেলন থেকে দূরে রাখছে। যদিও মস্কো ইউক্রেনে আক্রমণের আন্তর্জাতিক নিন্দাকে জলাঞ্জলি দিতে মিত্রদের চাপ অব্যাহত রেখেছে।



এ পাতার আরও খবর

রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা
ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা
১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত ১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত
জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা
জলবায়ু অভিযোজনে দরিদ্র দেশগুলোকে নামমাত্র ৫ কোটি ডলারের তহবিলে প্রতিশ্রুতি সহায়তা জলবায়ু অভিযোজনে দরিদ্র দেশগুলোকে নামমাত্র ৫ কোটি ডলারের তহবিলে প্রতিশ্রুতি সহায়তা
ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা

আর্কাইভ

রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা
ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা
১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত
জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা
আইসিজে ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
জলবায়ু অভিযোজনে দরিদ্র দেশগুলোকে নামমাত্র ৫ কোটি ডলারের তহবিলে প্রতিশ্রুতি সহায়তা
ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র