শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | শিরোনাম | সাবলিড » ইউরোপের প্রায় ৬ হাজার বছর আগের জুতা খুঁজে পেল বিজ্ঞানীরা
ইউরোপের প্রায় ৬ হাজার বছর আগের জুতা খুঁজে পেল বিজ্ঞানীরা
বিবিসি২৪নিউজ,ইইউ প্রতিনিধি: বার্সেলোনার অটোনমাস ইউনিভার্সিটি অফ বার্সেলোনা এবং স্পেনের আলকালা ইউনিভার্সিটির গবেষকদের নেতৃত্বে রেডিওকার্বন বিশ্লেষণে পাওয়া গেছে, স্যান্ডেলগুলো প্রায় ৬ হাজার বছর আগের।
১৯ শতকে স্পেনে খনি শ্রমিকদের খনন করা এক গুহায় আবিষ্কৃত প্রাচীন জিনিসপত্রের মধ্যে জুতাগুলো পাওয়া যায়।
অনেক আগে পাওয়া গেলেও নতুন করে গবেষণার মাধ্যমে বিশ্লেষণ করা হয়েছে গুহায় পাওয়া পাদুকা জাতীয় উপকরণগুলো। গুহার কম আর্দ্রতা এবং শীতল বাতাস বিস্ময়করভাবে এত বছরেও সংরক্ষিত রেখেছিল এগুলো।
গুহায় পাওয়া ৭৬টি বস্তু আগে যা ধারণা করা হয়েছিল তার চেয়ে আরো প্রায় ২০০০ বছরের বেশি পুরনো। এমনকি কিছু জিনিস ৯ হাজার বছর আগের। স্যান্ডেলগুলো ঘাসের পাশাপাশি চামড়া, চুন এবং রামি বাস্টসহ অন্যান্য উপকরণ দিয়ে তৈরি করা হয়েছিল।
ছয় হাজার বছরের পুরনো স্যান্ডেল পাওয়া গুহাটি হচ্ছে দক্ষিণ-পশ্চিম স্পেনের আন্দালুসিয়ার ‘বাদুড়ের গুহা’ নামে পরিচিত পাহাড়ি গহ্বর।




ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ 