শিরোনাম:
●   জেফ্রি এপস্টিন অধ্যায় ছেড়ে আমেরিকার এগিয়ে যাওয়া উচিত: ট্রাম্প ●   নবনির্বাচিত এমপিদের এবার শপথ পড়াবেন সিইসি ●   বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী ●   বাংলাদেশে ক্যান্টনমেন্টে ব্যক্তিগত অস্ত্র বা গানম্যান নেওয়ার বিষয়ে বিধান কী? ●   বিএনপি সবদিক দিয়ে ব্যর্থ হয়ে জামায়াতের ওপর আক্রমণ করছে: গোলাম পরওয়ার ●   জামায়াতে ইসলামী এখন নতুন জালেমের ভূমিকায় আবির্ভাব হয়েছে: তারেক রহমান ●   নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বৈঠক করলেন মার্কিন রাষ্ট্রদূত ●   চীন-যুক্তরাষ্ট্র-জাপানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিগুলো চলমান প্রক্রিয়া : নিরাপত্তা উপদেষ্টা ●   নারীর নেতৃত্ব কোরআনের পরিপন্থী: জামায়াতের মহিলা সেক্রেটারি ●   নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার
ঢাকা, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২

BBC24 News
বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » কানাডা ইস্যুতে যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্ক খারাপ হতে পারে: মার্কিন রাষ্ট্রদূত
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » কানাডা ইস্যুতে যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্ক খারাপ হতে পারে: মার্কিন রাষ্ট্রদূত
৩৯৬ বার পঠিত
বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কানাডা ইস্যুতে যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্ক খারাপ হতে পারে: মার্কিন রাষ্ট্রদূত

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক:ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি তার দলকে বলেছেন, কানাডার সঙ্গে নয়াদিল্লির কূটনৈতিক বিরোধের কারণে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক সাময়িক খারাপ হতে পারে। পলিটিকোর এক প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্টেট ডিপার্টমেন্টের একজন কর্মকর্তার মতে, গারসেটি আরও বলেছিলেন যে ‘যুক্তরাষ্ট্রকে অনির্দিষ্টকালের জন্য ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে তার যোগাযোগ কমাতে হতে পারে’।

তবে মার্কিন দূতাবাস প্রতিবেদনটি প্রত্যাখ্যান করে বলেছে, ‘রাষ্ট্রদূত গারসেটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের জনগণ এবং সরকারের মধ্যে অংশীদারিত্বকে আরও গভীর করার জন্য প্রতিদিন কঠোর পরিশ্রম করছেন৷ তার ব্যক্তিগত ব্যস্ততা এবং জনসাধারণের সময়সূচীই বলে দেয় যে রাষ্ট্রদূত গারসেটি ভারতে মার্কিন মিশন দিল্লির সঙ্গে আমাদের গুরুত্বপূর্ণ, কৌশলগত এবং ফলপ্রসূ অংশীদারিত্বকে এগিয়ে নিতে প্রতিদিন কাজ করছে।’

মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে, জুনে সন্ত্রাসী হরদীপ সিং নিজ্জার হত্যায় ভারতীয় সরকারি এজেন্টদের ‘সম্ভাব্য’ জড়িত থাকার কানাডার অভিযোগ ‘গুরুতর’ এবং তারা পুরো তদন্তের আহ্বান জানিয়েছে। এটি নয়াদিল্লির সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করার পাশাপাশি তদন্তে সক্রিয়ভাবে অংশ নেওয়ারও আহ্বান জানিয়েছে দেশটি।

পলিটিকোর মতে, মার্কিন রাষ্ট্রদূতের তার দলের সঙ্গে কথোপকথনের বিষয়ে জিজ্ঞাসা করা হলে, স্টেট ডিপার্টমেন্টের একজন মুখপাত্র নাম প্রকাশ না করার শর্তে বলেন, তিনি বলেছিলেন এ বিষয়ে আপনাদের বলার মতো আমাদের কাছে কিছু নেই।’

তিনি আরও বলেন, ‘রাষ্ট্রদূত গারসেটি ভারতীয় জনগণ এবং ভারত সরকারের সঙ্গে আমাদের শক্তিশালী অংশীদারিত্বের একজন চ্যাম্পিয়ন। ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক গুরুত্বপূর্ণ, কৌশলগত এবং ফলপ্রসূ অংশীদারিত্ব।’

জুন মাসে কানাডার ভ্যাঙ্কুভারে শিখ নেতা নিজ্জার হত্যার সঙ্গে ভারতীয় এজেন্টের জড়িত থাকার বিষয়ে প্রকাশ্যে অভিযোগ আনেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এরপর থেকেই ভারত এবং কানাডার মধ্যে সম্পর্ক গত কয়েক মাস ধরে উত্তেজনার মধ্যে রয়েছে।

ভারত এই অভিযোগকে অযৌক্তিক এবং উদ্দেশ প্রণোদিত আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে। এরপর অটোয়া একজন ভারতীয় কূটনীতিককে বহিষ্কার করে। পাল্টা জবাবে ভারতও কানাডিয়ান কূটনীতিককে বহিষ্কার করে।

২১ সেপ্টেম্বর, ভারত কানাডাকে দেশে তার কূটনৈতিক উপস্থিতি কমানোর জন্য বলেছিল কারণ নয়াদিল্লির বিরুদ্ধে অটোয়ার অভিযোগের পর দুই দেশের মধ্যে সম্পর্ক সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। ভারতও কানাডার নাগরিকদের ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছে।

ব্রিটিশ কলাম্বিয়ায় ১৮ জুন দুই মুখোশধারী বন্দুকধারীর গুলিতে নিহত হন নিজ্জার। ২০২০ সালে ভারত তাকে সন্ত্রাসী হিসেবে ঘোষণা করেছিল।



এ পাতার আরও খবর

জেফ্রি এপস্টিন অধ্যায় ছেড়ে আমেরিকার এগিয়ে যাওয়া উচিত: ট্রাম্প জেফ্রি এপস্টিন অধ্যায় ছেড়ে আমেরিকার এগিয়ে যাওয়া উচিত: ট্রাম্প
বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী
নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার
আর্থিক সংকটের মুখে জাতিসংঘ আর্থিক সংকটের মুখে জাতিসংঘ
সাউথ আফ্রিকা থেকে ইসরায়েলের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার সাউথ আফ্রিকা থেকে ইসরায়েলের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার
ট্রাম্পের হুমকির জবাবে ইরান বলল ‘প্রস্তুত’ ট্রাম্পের হুমকির জবাবে ইরান বলল ‘প্রস্তুত’
নজরদারি ও নিরাপত্তা প্রয়োজন : গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী নজরদারি ও নিরাপত্তা প্রয়োজন : গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী
বাংলাদেশ- চীন ড্রোন চুক্তি বাংলাদেশ- চীন ড্রোন চুক্তি
ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা, প্রস্তুত ইসরায়েলও ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা, প্রস্তুত ইসরায়েলও
২০৫০ সালের মধ্যে বিশ্বের চরম উষ্ণতা শিকার হবে বাংলাদেশ: অক্সফোর্ডের গবেষণা ২০৫০ সালের মধ্যে বিশ্বের চরম উষ্ণতা শিকার হবে বাংলাদেশ: অক্সফোর্ডের গবেষণা

আর্কাইভ

বাংলাদেশে ক্যান্টনমেন্টে ব্যক্তিগত অস্ত্র বা গানম্যান নেওয়ার বিষয়ে বিধান কী?
বিএনপি সবদিক দিয়ে ব্যর্থ হয়ে জামায়াতের ওপর আক্রমণ করছে: গোলাম পরওয়ার
জামায়াতে ইসলামী এখন নতুন জালেমের ভূমিকায় আবির্ভাব হয়েছে: তারেক রহমান
নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বৈঠক করলেন মার্কিন রাষ্ট্রদূত
নারীর নেতৃত্ব কোরআনের পরিপন্থী: জামায়াতের মহিলা সেক্রেটারি
নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার
সচিবালয়ে নির্বাচিত সরকারের অপেক্ষায় প্রশাসন
বাংলাদেশে জানুয়ারিতে মব-গণপিটুনিতে নিহত বেড়েছে দ্বিগুণ: এমএসএফ
সাউথ আফ্রিকা থেকে ইসরায়েলের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার
ট্রাম্পের হুমকির জবাবে ইরান বলল ‘প্রস্তুত’