শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

BBC24 News
রবিবার, ৮ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » ইসরায়েলি ও ফিলিস্তিনি যুদ্ধে নিহত ৯০০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » ইসরায়েলি ও ফিলিস্তিনি যুদ্ধে নিহত ৯০০
৪৫৫ বার পঠিত
রবিবার, ৮ অক্টোবর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইসরায়েলি ও ফিলিস্তিনি যুদ্ধে নিহত ৯০০

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েলে হামাসের বিস্তৃত আক্রমণে নিহতের সংখ্যা বেড়ে ৬০০ হয়েছে। কান পাবলিক ব্রডকাস্টার এবং চ্যানেল১২, সেই সঙ্গে হারেৎজ ও টাইমস অব ইসরায়েল সংবাদপত্র রবিবার এ পরিসংখ্যান জানিয়েছে। শনিবারের প্রথম দিকে লড়াই শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি পক্ষের মৃত্যুর সংখ্যার কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি। অন্যদিকে ফিলিস্তিনি কর্মকর্তারা গাজায় যোদ্ধা ও বেসামরিকদের মধ্যে পার্থক্য না করেই বলেছেন, ৩০০ জনের বেশি মানুষ নিহত এবং দুই হাজারেরও বেশি মানুষ আহত হয়েছে।

এদিকে কয়েক দশকের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী হামলার শিকার হওয়ার এক দিন পর ইসরায়েল রবিবার গাজাকে আঘাত করেছে। হামাস যোদ্ধারা ইসরায়েলি শহরগুলোতে তাণ্ডব চালিয়েছে, শত শত লোককে হত্যা এবং অজানাসংখ্যক মানুষকে অপহরণ করেছে। এ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে একটি বড় নতুন যুদ্ধের হুমকি তৈরি হয়েছে।

এ ছাড়াও ইসরায়েল ও ইরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহ কামান ও রকেট দিয়ে পাল্টাপাল্টি হামলা চালিয়েছে।

আক্রমণ প্রতিরোধে ব্যর্থতার জন্য প্রশ্নের সম্মুখীন হওয়া ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, তারা অধিকাংশ অনুপ্রবেশ পয়েন্টের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে। সেই সঙ্গে শত শত আক্রমণকারীকে হত্যা করেছে এবং আরো কয়েক ডজনকে বন্দি করেছে। তবে এখনো কিছু জায়গায় লড়াই চলছে।

সেনাবাহিনী বলেছে, তারা গাজার আশপাশের অঞ্চলে কয়েক হাজার সেনা মোতায়েন করেছে।

ফিলিস্তিনিদের আবাসস্থল ও ভূখণ্ডের সীমান্তের চারপাশে বসবাসকারী সব ইসরায়েলিকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করেছে।
একজন সামরিক মুখপাত্র সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে বলেন, ‘আমরা হামাসকে কঠোরভাবে আক্রমণ করতে যাচ্ছি এবং এটি একটি দীর্ঘ, দীর্ঘ পথ হতে চলেছে।’

গাজায় হামাসের মুখপাত্র আবদেল-লতিফ আল-কানোয়া বলেছেন, আক্রমণটি ছিল ‘আমাদের জনগণের প্রতিরক্ষার জন্য’। তার গোষ্ঠীর যোদ্ধারা রকেট হামলা অব্যাহত রেখেছে এবং এখনো অভিযান পরিচালনা করছে বলেও জানিয়েছেন তিনি।

৫০ বছর আগে ইসরায়েলের ওপর আকস্মিক আক্রমণ চালিয়েছিল মিসর ও সিরিয়া।যা ইওম কিপুর যুদ্ধ নামে পরিচিতি পায়। এই আক্রমণটি সেই যুদ্ধের কথা স্বরণ করিয়ে দিচ্ছে।



এ পাতার আরও খবর

বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না