শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
BBC24 News
শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর প্রধানের ব্যর্থতার দায় স্বীকার
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর প্রধানের ব্যর্থতার দায় স্বীকার
৪১০ বার পঠিত
শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর প্রধানের ব্যর্থতার দায় স্বীকার

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: গাজা উপত্যকায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর প্রথমবার প্রকাশ্য বিবৃতি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেভি। হামাসের অনুপ্রবেশ এবং বিধ্বংসী হামলার জন্য তিনি ব্যর্থতার দায় স্বীকার করেছেন।দক্ষিণ ইসরায়েল থেকে সংবাদ সম্মেলনে হালেভি বলেন, ‘আইডিএফ দেশ এবং নাগরিকদের নিরাপত্তার জন্য নিয়োজিত। শনিবার সকালে গাজা উপত্যকার আশেপাশের এলাকায় আমরা নিরাপত্তা দিতে পারিনি। আমরা শিখব, আমরা তদন্ত করব, তবে এখন যুদ্ধ করার সময়।’

হামাস এবং অন্যান্য গোষ্ঠীর জিম্মিদের ফিরিয়ে দেওয়ার জন্য ইসরায়েলের যা যা করা সম্ভব সবই করবে বলে মন্তব্য করেছেন তিনি।

আইডিএফ প্রধান বলেন, ‘আমরা খুন, নৃশংসতা এবং হতবাক করার মতো ঘটনার পাঁচ দিন পার করেছি। হামাস আমাদের সন্তানদের, আমাদের স্ত্রীদের এবং আমাদের নাগরিকদের নৃশংসভাবে হত্যা করেছে, এটি অমানবিক। আইডিএফ নির্দয় যোদ্ধাদের সঙ্গে লড়াই করছে যারা অকল্পনীয় কাজ করেছে।

গাজার শাসক ইয়াহিয়া সিনওয়ার এই ভয়ঙ্কর হামলার সিদ্ধান্ত নিয়েছেন উল্লেখ করে হালেভি বলেন, তিনি এবং তার অধীনে পুরো ব্যবস্থাই মরবে। আমরা তাদের আক্রমণ করব, আমরা তাদের ধ্বংস করব, তাদের সিস্টেম ভেঙে দিব। হামাস কীভাবে এই হামলা চালাতে পেরেছে তা তদন্ত করার সময় আসবে।

গাজা উপত্যকায় হামাসের কাছে জিম্মি আনুমানিক ২০০ ইসরায়েলি এবং বিদেশি সম্পর্কে হালেভি বলেন, ‘আমরা জিম্মিদের দেশে ফিরিয়ে দেওয়ার জন্য সবকিছু করব। আমরা অনেক সন্ত্রাসী, অনেক কমান্ডারকে হত্যা করছি, সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করছি যারা এই ভয়ানক, নৃশংস অপরাধকে সমর্থন করেছিল। গাজার চেহারা আর এমন থাকবে না।’



এ পাতার আরও খবর

ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প