শিরোনাম:
●   যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত ●   জাতিসংঘের অধিবেশে আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান ●   বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ ●   কে হলেন জোহেইরি মোলা মিস” মিস ওয়ার্ল্ড ২০২৬ ●   জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ●   ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না ●   যে কারনে চীন থেকে যুদ্ধবিমান কিনলে বাংলাদেশ ●   চিকেনস নেকে’ ২০০০ কোটি রুপিতে ৩১ কি: মহাসড়ক বানাচ্ছে ভারত ●   ব্রিকসে তারেক রহমান বা তাঁর প্রতিনিধি যোগ দিবে কি না, ভারত জানে না ●   জলবায়ু পরিবর্তন: ঢাকা-কলকাতার শহরের মানুষ বাস্তুচ্যুতির ঝুঁকিতে, জাতিসংঘ
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

BBC24 News
বুধবার, ১৮ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » অর্থনীতি | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | শিল্প বাণিজ্য | সাবলিড » প্রধানমন্ত্রীর আহ্বানে: বিনিয়োগ করতে ঢাকায় জাপানি ২৭ কোম্পানি
প্রথম পাতা » অর্থনীতি | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | শিল্প বাণিজ্য | সাবলিড » প্রধানমন্ত্রীর আহ্বানে: বিনিয়োগ করতে ঢাকায় জাপানি ২৭ কোম্পানি
১১৮৪ বার পঠিত
বুধবার, ১৮ অক্টোবর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রধানমন্ত্রীর আহ্বানে: বিনিয়োগ করতে ঢাকায় জাপানি ২৭ কোম্পানি

---বিবিসি নিউজ, এম ডি জালাল, ঢাকা: জাপানকে বাংলাদেশের দীর্ঘকালের পরীক্ষিত বন্ধু বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাপান আমাদের বিশ্বস্ত উন্নয়ন অংশীদার। বাংলাদেশ তার উন্নয়নের জন্য জাপানের অবিচল সমর্থন পেয়েছে এবং আমাদের স্বাধীনতার পর জাপানের কাছ থেকে সবচেয়ে বেশি পরিমাণে সরকারি উন্নয়ন সহায়তা পেয়েছে। গত ২৭ এপ্রিল টোকিওতে হোটেল ওয়েস্টিনে জাপানি ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময়কালে বাংলাদেশে বিনিয়োগ করতে আহবান জানান  প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীট আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশে বিনিয়োগ করতে ঢাকায় এসেছে জাপানের ২৭ কোম্পানির ৩৫ জন প্রতিনিধি। মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকালে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন তারা। পরে তাদের ফুলেল শুভেচ্ছা জানায় বাংলাদেশ ডেভেলপমেন্ট এসোসিয়েশন (বিডিএ)।

এরপর রাজধানীর একটি হোটেলে উঠে প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধি দলের সদস্যরা বিবিসিকে জানান, ৬টি প্রকল্পে (মানিকগঞ্জ ইকোনমিক জোন, রিভার ট্যুরিজম, লক্ষ্মীপুর স্পেশাল ইকোনমিক জোন, ব্রাহ্মণবাড়িয়া ইকোনমিক জোন, ব্লু ইকোনমি ও ভোলা গ্যাস ফিল্ড) বিনিয়োগ করতে চায় তারা। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ চান ব্যবসায়ীরা।

---নারায়ণগঞ্জে ইকোনমিক জোন তৈরিতে সরকার সর্বাত্মক সহযোগিতা করায় তারা সন্তুষ্ট। এরকম সহযোগিতা অব্যাহত থাকলে তারা ভবিষ্যতে বাংলাদেশ সরকারের চাহিদা অনুযায়ী মানুষের আর্থ সামাজিক মান উন্নয়নে অন্য সেক্টরগুলোতেও বিনিয়োগ করতে আগ্রহী। পাশাপাশি জাপান সরকারের ঘোষণা অনুযায়ী মিয়ানমার থেকে জাপান বিনিয়োগ উঠিয়ে নিলে সেগুলোও বাংলাদেশে স্থানান্তর করার আগ্রহ প্রকাশ করেছেন তারা।

তবে, ওই ৬ প্রকল্পের জন্য তারা কত টাকা বিনিয়োগ করতে চান, সে বিষয়ে খোলাশা করেননি। যত টাকাই লাগুক তারা খরচ করবেন বলে জানিয়েছেন জাপানি ব্যবসায়িরা। এদিকে বিডিএ বলছে, ওই ৬ প্রকল্প বাস্তবায়ন হলে বাংলাদেশের জিডিপি ১-২ শতাংশ বেড়ে যাবে। সেইসঙ্গে আগামী এক বছরের মধ্যে আরো এক হাজার জাপানি কোম্পানি বিনিয়োগ করবে বলে আশা করা হচ্ছে।

জাপানের ব্যবসায়ী দলের সদস্যদের মধ্যে মি. হায়াসি বলেন, আমরা বাংলাদেশে শুধু ইকোনমিক জোনে বিনিয়োগ করতে আসিনি। স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রায় এবং মানুষের আর্থসামাজিক মান উন্নয়নে আমরা সবসময় পাশে আছি, পাশে থাকবো। আমাদের বিশ্বাস সরকার আমাদের বিনিয়োগের সুযোগ করে দিবে।

বিডিএ-এর ব্যবস্থাপনা পরিচালক (জাপানের স্বমন্বয়কারী) মো. নেওয়াজ শরীফ বলেন, সবশেষ জাপান সফরে গিয়ে বিডিএ-এর পক্ষ থেকে আয়োজিত একটি বিজনেস সামিটে অংশ নিয়ে বাংলাদেশের অগ্রযাত্রায় জাপানকে আরো বড় পরিসরে বিনিয়োগের আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেই আহ্বানে সাড়া দিয়ে ২৭টি কোম্পানির ৩৫ জন প্রতিনিধি বাংলাদেশে এসেছেন। এই কোম্পানিগুলো সেই বিজনেস সামিটে উপস্থিত ছিলো।

এরা বাংলাদেশের ইকোনমিক জোন, ব্লু ইকোনমি, ভোলা গ্যাস ফিল্ডসহ বিভিন্ন সেক্টরে বিনিয়োগ করতে আগ্রহী। সরকার নারায়ণগঞ্জে ইকোনমিক জোন করতে সর্বাত্মাক সহযোগিতা করায় তাদের মধ্যে স্বস্তি রয়েছে। তারা এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে বিনিয়োগের প্রস্তাব তুলে ধরতে চান। সেই সঙ্গে সফলভাবে বিনিয়োগ সম্পূর্ণ করতে সবধরনের সহযোগিতা চান। মো. নেওয়াজ শরীফ আরো বলেন, তারা যে ৬ প্রকল্পের প্রস্তাব নিয়ে এসেছেন, সেটি বাস্তবায়ন করা গেলে দেশের জিডিপি ১-২% বেড়ে যাবে। সেই সঙ্গে একবছরের মধ্যে আরো এক হাজার কোম্পানী বিনিয়োগ করতে এগিয়ে আসবে বলে প্রত্যাশা করছি।

এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, জাপান সরকার ইতিপূর্বে বলেছে, এশিয়ার মধ্যে বাংলাদেশকে তারা ইকোনমিক্যাল হাব হিসেবে দেখতে চায়। জাপানের প্রধানমন্ত্রী ভারত সফরের সময়েও বলেছেন, তারা বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চান। মিয়ানমার থেকে জাপানের বিনিয়োগ তুলে নেয়ার যে ঘোষণা তাদের সরকার দিয়েছে, সেটিও বাংলাদেশে করতে চান। তাদের একটিই কথা, বন্ধুপ্রীতম রাষ্ট্র হিসেবে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তারা সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।

বিডিএ-এর বাংলাদেশি স্বমন্বয়কারী শামীম মোহাম্মদ আরিফ বলেন, প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে জাপানের এত বড় একটি প্রতিনিধিদল আসা দেখেই বোঝা যায়, বিনিয়োগ করতে তারা কতটা আগ্রহী। আগে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল এসে ইকোনমিক জোনগুলো দেখে গিয়েছিল। তাদের কাছে বিনিয়োগের উপযুক্ত পরিবেশ মনে হওয়ায় এবার বড় একটি দল এসেছে। আমরা আশা করি, প্রধানমন্ত্রী দিক নির্দেশনা দিলে দ্রুতই তারা বাংলাদেশে বিনিয়োগ শুরু করবেন।

---বাংলাদেশে আসা জাপানি কোম্পানিগুলো হলো- ফুট স্টুল কোম্পানী লিমিটেড’ ব্রিজ আর্ক কোম্পানী লিমিটেড; মার্ক কো. লিমিটেড; রেড লিমিটেড কোম্পানী অক্টোটেক, এমিটিইয়েন কো. লিমিটেড; তানাকা-জি-সুজিও কো. লিমিটেড; মাইলিন কো. লিমিটেড; গ্লোবাল লিংক কো. লিমিটেড; স্টিল্লা কোম্পানী লিমিটেড, সাকোই কো. লিমিটেড; ইউগাওকো কো. লিমিটেড; গ্লোবাল মার্কেট কো. লিমিটেড, সাকুরা সার্ভিস কো. লিমিটেড, নাকানোশিমা কো. লিমিটেড; এস ফুড’স কো. লিমিটেড; যাযা কো. লিমিটেড, সি-প্লান কো. লিমিটেড; তাকুমি মিরাই কো. লিমিটেড; লাইফ ইনোভেশন জাপান কো. লিমিটেড; টেকনো সিনসেই কো. লিমিটেড; ফ্রিস্টাইল কো. লিমিটেড; বেনিয়া এডনিমিস্ট্রেটিভ স্ক্রিভেনার জেনারেল অফিস, হাইয়াবুসা কোম্পানী লিমিটেড; এমিটিইয়েন কো. লিমিটেড; সানটপিক কোম্পানী লিমিটেড; টোকিও হিল্স কোম্পানি লিমিটেড, হিরো ইন্টার সেকশন কোম্পানি লিমিটেড। তারা প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চান ৩৫ সদস্যের প্রতিনিধি দল।



এ পাতার আরও খবর

রূপপুরের পারমাণবিক কেন্দ্র থেকে বিদ্যুৎ আসবে নভেম্বরে রূপপুরের পারমাণবিক কেন্দ্র থেকে বিদ্যুৎ আসবে নভেম্বরে
আমেরিকার শুল্ক এড়াতে চীনকে সাহায্য করেছে ৪০টিরও বেশি দেশ: যুক্তরাষ্ট্র আমেরিকার শুল্ক এড়াতে চীনকে সাহায্য করেছে ৪০টিরও বেশি দেশ: যুক্তরাষ্ট্র
ব্যারেলপ্রতি ৯০ ডলার বাড়ছে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ৯০ ডলার বাড়ছে জ্বালানি তেলের দাম
বাংলাদেশে জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি বাংলাদেশে জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি
ইইউ ও যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশ শীর্ষে ইইউ ও যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশ শীর্ষে
বিশ্ববাজারে তেলের দাম কত কমল বিশ্ববাজারে তেলের দাম কত কমল
জ্বালানি সংকট মোকাবেলা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী জ্বালানি সংকট মোকাবেলা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
অনুমতি ছাড়া হরমুজ প্রণালি দিয়ে যাওয়া জাহাজকে হামলার ‘লক্ষ্যবস্তু বানানোর’ সতর্কতা ইরানের অনুমতি ছাড়া হরমুজ প্রণালি দিয়ে যাওয়া জাহাজকে হামলার ‘লক্ষ্যবস্তু বানানোর’ সতর্কতা ইরানের
সরকারের ব্যাংকঋণ অর্ধলক্ষ কোটি টাকা ছাড়াল সরকারের ব্যাংকঋণ অর্ধলক্ষ কোটি টাকা ছাড়াল
ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ২৫ শতাংশ ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ২৫ শতাংশ

আর্কাইভ

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না
যে কারনে চীন থেকে যুদ্ধবিমান কিনলে বাংলাদেশ
চিকেনস নেকে’ ২০০০ কোটি রুপিতে ৩১ কি: মহাসড়ক বানাচ্ছে ভারত
জলবায়ু পরিবর্তন: ঢাকা-কলকাতার শহরের মানুষ বাস্তুচ্যুতির ঝুঁকিতে, জাতিসংঘ
এপেক সম্মেলনের ফাঁকে বৈঠকে বসতে পারেন ট্রাম্প-পুতিন-শি
কেন? তিব্বতে বন্যার ছবি ধামাচাপা দিয়েছিল চীন
ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি