বুধবার, ১৮ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » গাজার হাসপাতালে হামলা নিন্দা ও শাস্তির দাবি- মোদির
গাজার হাসপাতালে হামলা নিন্দা ও শাস্তির দাবি- মোদির
বিবিসি২৪নিউজ,আমিত ঘোষ, দিল্লি থেকে: গাজার হাসপাতালে নৃশংস হামলার নিন্দা করে শাস্তির দাবি করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হামলায় অন্তত ৫০০ জন নিহত হয়েছে। এর আগে ৭ অক্টোবর ইসরায়েলের ওপর হামাসের হামলাকে সন্ত্রাসী বলে আখ্যা দিয়েছিলেন তিনি।
বুধবার একটি সোশ্যাল মিডিয়া পোস্টে মোদি বলেছেন, তিনি এই হামলায় নিহতদের জন্য ‘গভীরভাবে মর্মাহত’ এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।
এমনকি হাসপাতালে এই ভয়ঙ্কর হামলার জন্য কে দায়ী তা নিয়ে কাঁদা ছোড়াছুড়ি থাকা সত্ত্বেও মোদি যুদ্ধে বেসামরিক হতাহতের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং হামলায় যারাই জড়িত হোক না কেন তাদের শাস্তির আহ্বান জানিয়েছেন।
এক্সে করা পোস্টে মোদি বলেন, ‘গাজার আল আহলি হাসপাতালে মর্মান্তিক প্রাণহানির ঘটনায় গভীরভাবে মর্মাহত। নিহতদের পরিবারের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা। চলমান সংঘর্ষে বেসামরিক হতাহতের ঘটনা একটি গুরুতর এবং অব্যাহত উদ্বেগের বিষয়। যারা জড়িত তাদের শাস্তি পাওয়া উচিত।’




রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২৯
আগেইরানের সামরিক বাহিনীর মনোবল ভেঙে গেছে: হেগসেথ
যুদ্ধ সমাপ্তি ক্ষেত্রে যে শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট
অ্যাপোলোর পর এবার আর্টেমিস: চাঁদ জয়ের পথে নতুন ইতিহাস
ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল পাস করল ইসরায়েলি পার্লামেন্ট
নরকে স্বাগতম’, ইরানের মাটিতে মার্কিন সেনাদের প্রবেশের আহবান : তেহরানের
যুদ্ধ বন্ধে ইরানের নতুন শর্ত, আয় হবে লক্ষ্য কোটি ডলার
গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার
জাতিসংঘে স্বাধীনতা দিবস পালিত: পররাষ্ট্রমন্ত্রী
ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল 