শিরোনাম:
●   রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২৯ ●   আগেইরানের সামরিক বাহিনীর মনোবল ভেঙে গেছে: হেগসেথ ●   যুদ্ধ সমাপ্তি ক্ষেত্রে যে শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট ●   মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস ●   অ্যাপোলোর পর এবার আর্টেমিস: চাঁদ জয়ের পথে নতুন ইতিহাস ●   ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল পাস করল ইসরায়েলি পার্লামেন্ট ●   সরকারের ব্যাংকঋণ অর্ধলক্ষ কোটি টাকা ছাড়াল ●   নরকে স্বাগতম’, ইরানের মাটিতে মার্কিন সেনাদের প্রবেশের আহবান : তেহরানের ●   যুদ্ধ বন্ধে ইরানের নতুন শর্ত, আয় হবে লক্ষ্য কোটি ডলার ●   গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার
ঢাকা, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

BBC24 News
বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » মিশরের রাফাহ সীমান্ত দিয়ে ২০ ট্রাক ত্রাণ ঢুকবে গাজায়
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » মিশরের রাফাহ সীমান্ত দিয়ে ২০ ট্রাক ত্রাণ ঢুকবে গাজায়
৫০৭ বার পঠিত
বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিশরের রাফাহ সীমান্ত দিয়ে ২০ ট্রাক ত্রাণ ঢুকবে গাজায়

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি গাজায় ত্রাণ সহায়তা পৌঁছাতে রাফাহ সীমান্ত ক্রসিং খুলে দিতে রাজি হয়েছেন। এখন গাজায় ত্রাণবাহী ২০টি ট্রাক ঢুকতে পারবে।

প্রেসিডেন্টের মুখপাত্র আহমেদ ফাহমি এক বিবৃতিতে বলেছেন, আবদেল ফাত্তাহ আল সিসি ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন রাফাহ সীমান্ত ব্যবহার করে গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর বিষয়ে একমত হয়েছেন।

মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে, গাজার জন্য মানবিক সহায়তা নিয়ে ইতোমধ্যেই একটি বিমান উত্তর সিনাইয়ের আল-আরিশ বিমানবন্দরে এসে পৌঁছেছে। রাফাহ সীমান্তের কাছে জ্বালানি ও মানবিক সহায়তা সামগ্রী বহনকারী কয়েক ডজন ট্রাক এখন গাজায় প্রবেশের অপেক্ষায়।

গাজার উত্তরাঞ্চলের ইরেজ সীমান্ত দিয়ে ৭ অক্টোবর ইসরায়েলে আক্রমণ করে হামাস। এ ঘটনার পর সীমান্তটি বন্ধ ঘোষণা করে ইসরায়েল।

ফলে রাফাহ সীমান্তটিই এখন বেসামরিক নাগরিকদের জন্য গাজা ত্যাগ করার একমাত্র স্থলপথ। গাজায় মানবিক সহায়তা পাঠানোর ক্ষেত্রেও রাফাহ এখন গুরুত্বপূর্ণ। রাফাহ ক্রসিং মিসরের সিনাই মরুভূমি সংলগ্ন একটি সীমান্ত পথ যেটি গাজার সর্ব দক্ষিণে অবস্থিত।
গাজা থেকে বের হওয়ার আরো দুটি সীমান্তপথ আছে।

কিন্তু সেগুলো পুরোপুরি ইসরায়েলের নিয়ন্ত্রণে এবং দুটোই এখন বন্ধ। ফলে রাফাহ ক্রসিং এখন গাজার উদ্বাস্তুদের একমাত্র ভরসা। ইসরায়েল-গাজা যুদ্ধ শুরু হওয়ার পর সীমান্তটি মিসর বন্ধ করে দিয়েছিল।



আর্কাইভ

রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২৯
মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস
অ্যাপোলোর পর এবার আর্টেমিস: চাঁদ জয়ের পথে নতুন ইতিহাস
ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল পাস করল ইসরায়েলি পার্লামেন্ট
সরকারের ব্যাংকঋণ অর্ধলক্ষ কোটি টাকা ছাড়াল
নরকে স্বাগতম’, ইরানের মাটিতে মার্কিন সেনাদের প্রবেশের আহবান : তেহরানের
গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার
নেতাকর্মীদের উৎসাহ দিতে প্রথমবার নয়া পল্টনের কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান
ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল
মার্কিন ঘাঁটি এলাকায় থেকে লোকজনকে দ্রুত সরতে বলল বিপ্লবী গার্ড, যুদ্ধের মধ্যেই ১৪ কোটি ডলারের তেল বিক্রি করছে ইরান