মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ইসরায়েলকে হত্যার ‘সবুজ সংকেত’ দেওয়া উচিত নয় : কাতার
ইসরায়েলকে হত্যার ‘সবুজ সংকেত’ দেওয়া উচিত নয় : কাতার
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: গাজা পরিস্থিতি নিয়ে কথা বলেছেন কাতারের আমির আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। তিনি বলেন, ‘উত্তেজনার এই ভয়াবহ বৃদ্ধি মধ্যপ্রাচ্য অঞ্চল এবং বিশ্বকে হুমকির মধ্যে ফেলছে। ইসরায়েলকে নিঃশর্ত হত্যার ‘সবুজ সংকেত’ দেওয়া উচিত নয়।
গাজা ইসরায়েল যুদ্ধে মধ্যস্থতার ভূমিকায় অবতীর্ণ হয়েছে মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী দেশ কাতার।
তাদের মধ্যস্থতায় হামাস অন্তত চারজন ইসরায়েলি বন্দীকে মুক্তি দিয়েছে। অবরুদ্ধ গাজা উপত্যকায় খাদ্যসহ নিত্য প্রয়োজনীয় সহায়তা পৌঁছানোর আহ্বান জানিয়েছে কাতার।
ইসরায়েলের ভূখণ্ডে হামাসের হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ১ হাজার ৪০০ জন ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিক। অন্যদিকে গত ১৭ দিন ধরে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় গাজায় নিহত হয়েছেন ৫ হাজার ৮৭ জন।
নিহতদের মধ্যে শিশু ও অপ্রাপ্তবয়স্কদের সংখ্যা ২ হাজার ৫৫ জন এবং নারী রয়েছেন ১ হাজার ১১৯ জন




রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা
ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা
১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত
জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা
ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা 