বুধবার, ২৫ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » জাতিসংঘের কর্মকর্তাদের ভিসা দেওয়া বন্ধ করেছে ইসরায়েল
জাতিসংঘের কর্মকর্তাদের ভিসা দেওয়া বন্ধ করেছে ইসরায়েল
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের কর্মকর্তাদের ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যের সংকট সম্পর্কে মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের মন্তব্যের পর বুধবার জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত এ তথ্য জানিয়েছেন।
মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বিশেষ অধিবেশনে গুতেরেস বলেছেন, গাজায় সুস্পষ্টভাবে আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন ঘটছে। হামাস ইসরায়েলে যে হামলা চালিয়েছে তা শূন্য থেকে তৈরি হয়নি। ৫৬ বছর ধরে ফিলিস্তিনিরা শ্বাসরুদ্ধকর দখলদারিত্বের শিকার।
রাষ্ট্রদূত গিলাদ এরদান বুধবার ইসরায়েলি আর্মি রেডিওকে বলেন, ‘এর প্রতিক্রিয়া হিসাবে আমরা জাতিসংঘের প্রতিনিধিদের ভিসা আবেদন প্রত্যাখ্যান করব। ইসরায়েল ইতিমধ্যেই জাতিসংঘের আন্ডার সেক্রেটারি-জেনারেল ফর হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স এবং জরুরি ত্রাণ সমন্বয়কারী মার্টিন গ্রিফিথসের ভিসার আবেদন প্রত্যাখ্যান করেছে। সময় এসেছে তাদেরকে শিক্ষা দেওয়ার।’




ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
ইসরায়েলে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না কেউ, তাহলে প্রধানমন্ত্রী কে হবেন
যুদ্ধবিরতির পরও গাজায় গণহত্যা চালিয়ে গেছে ইসরায়েল: জাতিসংঘ 