শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

BBC24 News
বুধবার, ২৫ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » অস্ট্রেলিয়া | খেলাধুলা » অস্ট্রেলিয়ার ম্যাক্সওয়েল-ওয়ার্নারের জোড়া সেঞ্চুরি সংগ্রহ ৩৯৯/৮
প্রথম পাতা » অস্ট্রেলিয়া | খেলাধুলা » অস্ট্রেলিয়ার ম্যাক্সওয়েল-ওয়ার্নারের জোড়া সেঞ্চুরি সংগ্রহ ৩৯৯/৮
১৯২৪ বার পঠিত
বুধবার, ২৫ অক্টোবর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অস্ট্রেলিয়ার ম্যাক্সওয়েল-ওয়ার্নারের জোড়া সেঞ্চুরি সংগ্রহ ৩৯৯/৮

---বিবিসি২৪নিউজ,স্পোর্টস ডেস্ক: গ্লেন ম্যাক্সওয়েলের রেকর্ড সেঞ্চুরির দিনে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেছেন ডেভিড ওয়ার্নার।

এই দুই তারকার জোড়া সেঞ্চুরি আর সাবেক অধিনায়ক স্টিভ স্মিথ ও মার্নাস লাবুশেনের জোড়া ফিফটিতে ভর করে নেদারল্যান্ডসের বিপক্ষে ৮ উইকেটে ৩৯৯ রানের পাহাড় গড়েছে অস্ট্রেলিয়া। বিশ্বকাপের ইতিহাসে এটা দলীয় সপ্তম সর্বোচ্চ স্কোর।

চলতি বিশ্বকাপে দলীয় সর্বোচ্চ ৪২৮ রান করে দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপে অস্ট্রেলিয়ার দলীয় সর্বোচ্চ স্কোর ৪১৭/৬। গত বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে এই রেকর্ড গড়ে অস্ট্রেলিয়া।

বুধবার ভারতের দিল্লির অরুন জেটলি ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে ২৮ রানে প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া।

এরপর ডেভিড ওয়ার্নারের সঙ্গে ১১৮ বলে ১৩২ রানের জুটি গড়েন স্টিভ স্মিথ। আগের তিন ম্যাচে ১৯, ০,ও ৭ রানে আউট হওয়া স্মিথ এদিন ফেরেন ৬৮ বলে ৯টি চার আর এক ছক্কায় ৭১ রান করে।

স্মিথ আউট হওয়ার পর মার্নাস লাবুশেনের সঙ্গে ৮৬ বলে ৮৪ রানের জুটি গড়েন ডেভিড ওয়ার্নার। ৪৭ বলে সাত চার আর ২ ছক্কায় ৬২ রান করে ফেরেন লাবুশেন। ১২ বলে মাত্র ১৪ রানে ফেরেন জশ ইনজিলস।

ইনিংসের শুরু থেকে ব্যাটিং তাণ্ডব চালিয়ে যাওয়া ওপেনার ডেভিড ওয়ার্নার ফেরেন দলীয় ২৬৭ রানে। তার আগে ৯৩ বলে ১১টি চার আর ৩ ছক্কায় করেন ১০৪ রান। চলতি বিশ্বকাপে এটা তার দ্বিতীয় সেঞ্চুরি। আগের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে করেন ১২৪ বলে ১৬৩ রান।

তবে বিশ্বকাপে শচীন টেন্ডুলকারে মতো যৌথভাবে ৬ করে সেঞ্চুরি হাঁকিয়েছেন ওয়ার্নার। বিশ্বকাপে সবচেয়ে বেশি ৭টি সেঞ্চুরি করেছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।

ইনিংস শেষ হওয়ার মাত্র ১১ ওভার আগে ছয় নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে রীতিমতো তাণ্ডব চালাতে থাকেন ম্যাক্সওয়েল। সপ্তম উইকেটে প্যাট কামিন্সের সঙ্গে মাত্র ৪৪ বলে ১০৩ রানের জুটি গড়েন ম্যাক্সওয়েল।

এই জুটিতেই ৪০ বলে সেঞ্চুরি করে বিশ্বকাপে বিশ্ব রেকর্ড গড়েন ম্যাক্সওয়েল। তিনি ৪৯.৩ ওভারে দলীয় ৩৯৩ রানে আউট হওয়ার আগে মাত্র ৪৪ বলে ৯টি চার আর ৮টি ছক্কায় ১০৬ রানের ঝলমলে ইনিংস খেলেন।

এদিন ম্যাক্সওয়েল (১০৬) ও ডেভিড ওর্য়ানারের (১০৪) জোড়া সেঞ্চুরি আর স্টিভ স্মিথ (৭১) ও মার্নাস লাবুশেনের জোড়া ফিফটিতে ভর করে নেদারল্যান্ডসের বিপক্ষে ৮ উইকেটে ৩৯৯ রানের পাহাড় গড়ে অস্ট্রেলিয়া।



এ পাতার আরও খবর

ঢাকায় ভিসা কার্যক্রম আবারও চালু করায় অস্ট্রেলিয়াকে ধন্যবাদ প্রধান উপদেষ্টার ঢাকায় ভিসা কার্যক্রম আবারও চালু করায় অস্ট্রেলিয়াকে ধন্যবাদ প্রধান উপদেষ্টার
বাংলাদেশ থেকেই ভিসা ইস্যু করবে অস্ট্রেলিয়া বাংলাদেশ থেকেই ভিসা ইস্যু করবে অস্ট্রেলিয়া
রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত অস্ট্রেলিয়া: পররাষ্ট্র উপদেষ্টা রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত অস্ট্রেলিয়া: পররাষ্ট্র উপদেষ্টা
অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্ত, দুই বিদেশি পর্যটকসহ নিহত ৩ অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্ত, দুই বিদেশি পর্যটকসহ নিহত ৩
অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বিশাল অঞ্চল অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বিশাল অঞ্চল
নিউ জিল্যান্ডসহ আরো ১০ মিশন খুলছে বাংলাদেশ নিউ জিল্যান্ডসহ আরো ১০ মিশন খুলছে বাংলাদেশ
বাংলাদেশের বন্যার্তদের জন্য ১০ লাখ অস্ট্রেলিয়ান ডলার সহায়তা বাংলাদেশের বন্যার্তদের জন্য ১০ লাখ অস্ট্রেলিয়ান ডলার সহায়তা
ভ্রমণের জন্য পাঁচ বছরের ভিসা চালু করছে চীন-অস্ট্রেলিয়া ভ্রমণের জন্য পাঁচ বছরের ভিসা চালু করছে চীন-অস্ট্রেলিয়া
টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডকে হারালো অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডকে হারালো অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং ঢাকায় এসেছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং ঢাকায় এসেছেন

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প