শনিবার, ২৮ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » টানেলের ফলকে বাংলাদেশ, ৩ মিনিটে বঙ্গবন্ধু টানেল পার হলেন প্রধানমন্ত্রী
টানেলের ফলকে বাংলাদেশ, ৩ মিনিটে বঙ্গবন্ধু টানেল পার হলেন প্রধানমন্ত্রী
বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বেলা পৌনে ১২টায় চট্টগ্রাম নগরীর পতেঙ্গা প্রান্তে টানেলের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। পরে টোল দিয়ে গাড়িতে করে টানেল পার হন সরকারপ্রধান।
জানা গেছে, চট্টগ্রামের পতেঙ্গা থেকে তিন মিনিটে টানেলের আনোয়ারা প্রান্তে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
একইসঙ্গে প্রথম যাত্রী হিসেবে সেখানে টোলে দেন সরকারপ্রধান। টোল কালেক্টর ঝুমুর আক্তার প্রধানমন্ত্রীর হাত থেকে টাকা নিয়ে রশিদ দিলে হাত তুলে তা দেখান শেখ হাসিনা।
এসময় প্রধানমন্ত্রী তার সঙ্গে কুশলাদি বিনিময় করেন। উদ্বোধন ও টোল দেওয়ার আনুষ্ঠানিকতা শেষ করে প্রধানমন্ত্রীর গাড়িবহর কর্ণফুলীর কেইপিজেড মাঠে দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভার উদ্দেশ্যে রওনা দেয়।




পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে চীন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন
জাতীয় স্মৃতিসৌধে নতুন প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ
নতুন মন্ত্রীসভায় কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন
রাষ্ট্রপতির কাছে শপথ নিলেন মন্ত্রিসভার নতুন সদস্যরা
প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন তারেক রহমান
জামায়াতের পর সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদে শপথ নিল এনসিপি
মন্ত্রিপরিষদে শপথের জন্য ডাক পেলেন যারা
বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান
বিএনপি সংবিধান সংস্কার পরিষদে শপথ না নিলে জামায়াত কোনো শপথই নেবে না: তাহের 