শিরোনাম:
●   কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য ●   জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া ●   ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ●   ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ●   যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস ●   ৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ●   যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা ●   বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’ ●   বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ ●   সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
ঢাকা, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

BBC24 News
রবিবার, ২৯ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিক্ষাঙ্গন | শিরোনাম » ঢাবিতে বিশেষ সমাবর্তনে বঙ্গবন্ধু মরণোত্তর ‘ডক্টর অব লজ’ ডিগ্রি গ্রহণ করলেন প্রধানমন্ত্রী
প্রথম পাতা » প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিক্ষাঙ্গন | শিরোনাম » ঢাবিতে বিশেষ সমাবর্তনে বঙ্গবন্ধু মরণোত্তর ‘ডক্টর অব লজ’ ডিগ্রি গ্রহণ করলেন প্রধানমন্ত্রী
৫১৬ বার পঠিত
রবিবার, ২৯ অক্টোবর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঢাবিতে বিশেষ সমাবর্তনে বঙ্গবন্ধু মরণোত্তর ‘ডক্টর অব লজ’ ডিগ্রি গ্রহণ করলেন প্রধানমন্ত্রী

---বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক ঢাকা: বিএনপি-জামায়াতের হরতালের মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মরণোত্তর ‘ডক্টর অব লজ’ ডিগ্রি দিতে বিশেষ এই সমাবর্তনের আয়োজন করা হয়েছে।

গতকাল শনিবার রাজধানীতে ছিল রাজনৈতিক উত্তাপ, সংঘর্ষ, সংঘাত। আর রবিবার হরতাল পালন করছে বিএনপি-জামায়াত ও গণতন্ত্র মঞ্চ। এই হরতাল উপেক্ষা করেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বিশেষ সমাবর্তনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, রবিবার (২৯ অক্টোবর) সকাল ১১টার দিকে সমাবর্তন শুরু হয়। উদ্বোধনের পর বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এর আগে সকাল ১০টা ৫০ মিনিটে সমাবর্তন শোভাযাত্রা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল থেকে শুরু হয়ে সমাবর্তন মঞ্চে প্রবেশ করে। এরপর সকাল ১১টায় জাতীয় সঙ্গীত পরিবেশন হয়। ১১টা ১ মিনিটে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সমাবর্তনের উদ্বোধন ঘোষণা করেন।

---পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠ করা হয়। এরপর সাংস্কৃতিক পরিবেশনার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ও বঙ্গবন্ধুকে নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। সাড়ে ১১টায় সমাবর্তন বক্তা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্রেস্ট দেওয়া হয়।আজ এই সমাবর্তনে প্রো-উপাচার্য(শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামালের উপস্থাপনায় জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে (মরণোত্তর) ডক্টর অব লজ ডিগ্রি দেওয়া হবে। এরপর উপাচার্য বক্তব্য রাখবেন। বেলা পৌনে ১২টায় বিশেষ অতিথি বক্তব্য রাখবেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাবেন কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ। সমাবর্তন বক্তার সাইটেশন প্রদর্শন করবেন প্রো-উপাচার্য(প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ। দুপুর ১২টা ২মিনিটে সমাবর্তন বক্তার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ এরপর উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সমাবর্তনের সমাপ্তি ঘোষণা করার মাধ্যমে এই বিশেষ সমাবর্তন শেষ হবে।

আজ হরতালের প্রভাব পড়েনি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। শাহবাগে জাতীয় জাদুঘর, পুলিশ বক্স ও বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

---এদিকে বিশেষ সমাবর্তন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে আগেই সবার সহযোগিতা চান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চিকিৎসার জন্য সিঙ্গাপুরের অবস্থান করায় ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ ১৯৭৩ আর্টিকেল ১০ (১) অনুযায়ী, রাষ্ট্রপতির অনুমতিক্রমে উপাচার্য আখতারুজ্জামানের সভাপতিত্বে বিশেষ সমাবর্তনে বক্তা হিসেবে থাকছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিশেষ সমাবর্তনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, অ্যালামনাই, রেজিস্টার্ড গ্র্যাজুয়েট এবং অতিথিসহ প্রায় ১৮ হাজার গণ্যমান্য ব্যক্তি অংশ নিচ্ছেন। এদের মধ্যে শিক্ষার্থী ১২ হাজার ৪৯৬ জন, শিক্ষক প্রায় ৭৫০ জন, রেজিস্টার্ড গ্র্যাজুয়েট ১০০০ জন, অ্যালামনাই ৫০০ জন, বিদেশি শিক্ষক-শিক্ষার্থী প্রায় ১৫০ জন এবং অতিথি থাকবেন প্রায় তিন হাজার।



এ পাতার আরও খবর

৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ:  প্রধানমন্ত্রী ৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদহ উদ্ধার তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদহ উদ্ধার
আইজিপির ক্রসফায়ার বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপির ক্রসফায়ার বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর
ফ্রান্সে বিক্ষোভ দমনে ‘কঠোর পদক্ষেপের’ প্রতিশ্রুতি মাক্রোঁর ফ্রান্সে বিক্ষোভ দমনে ‘কঠোর পদক্ষেপের’ প্রতিশ্রুতি মাক্রোঁর
কমনওয়েলথ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকবে: হুমায়ুন কবির কমনওয়েলথ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকবে: হুমায়ুন কবির
বাংলাদেশের মাথাপিছু আয়, ভারতকে ছাড়িয়েছে বাংলাদেশের মাথাপিছু আয়, ভারতকে ছাড়িয়েছে
বিশ্ববাজারে রেকর্ড, সর্বোচ্চ জ্বালানি তেলের দাম বিশ্ববাজারে রেকর্ড, সর্বোচ্চ জ্বালানি তেলের দাম

আর্কাইভ

কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?