মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » মধ্যপ্রাচ্যে ‘মারাত্মক যুদ্ধ ও বিশৃঙ্খলার’ জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী- পুতিন
মধ্যপ্রাচ্যে ‘মারাত্মক যুদ্ধ ও বিশৃঙ্খলার’ জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী- পুতিন
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে ‘মারাত্মক বিশৃঙ্খলার’ জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
মিডলইস্ট আইয়ের খবর অনুসারে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার মধ্যপ্রাচ্যে ‘মারাত্মক বিশৃঙ্খলার’ জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন।
তিনি বলেন, ‘মধ্যপ্রাচ্যকে বর্তমান ভয়াবহ সংকট গ্রাস করছে। কে মারাত্মক বিশৃঙ্খলা সংগঠিত করছে এবং কে আজ এর থেকে উপকৃত হচ্ছে? আমার মতে, ইতিমধ্যে তা স্পষ্ট হয়ে উঠেছে।
যুক্তরাষ্ট্রের বর্তমান ক্ষমতাসীন এলিটরা এবং তাদের স্যাটেলাইটগুলোই বিশ্বের অস্থিতিশীলতার প্রধান সুবিধাভোগী। ’
তিনি আরও বলেন, ইসরায়েল ও ফিলিস্তিনের যুদ্ধ নিরসনের মূল চাবিকাঠি হলো একটি ফিলিস্তিনি রাষ্ট্র গঠন।
পুতিন বলেন, এই সংঘাতের পেছনে যারা রয়েছে তাদের বিরুদ্ধে লড়াই করেই ফিলিস্তিনিদের সহায়তা করা যেতে পারে। আমরা ইউক্রেনে তাদের বিরুদ্ধে লড়াই করছি।




রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা
ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা
১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত
জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা
ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা 